• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

রিয়াদে ড্রোন হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের

প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ২:৪৫
আপডেট: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ২:৪৫

রিয়াদে ড্রোন হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের
 

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলা জোরদারের মধ্যেই সৌদি আরবের পূর্বাঞ্চলে আরও একটি ড্রোন ধ্বংস করার দাবি করেছে দেশটির নেতৃত্বাধীন জোটের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে তিনি জানান, সৌদি আরবের পূর্বাঞ্চলের আকাশে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। তবে ড্রোনটির উৎস, হামলায় কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

এর আগে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার খবর জানিয়েছিল জোটটি।

বৃহস্পতিবার রিয়াদ অঞ্চলেও কয়েকটি ড্রোন প্রতিহত করা হয়। আরব নিউজের প্রতিবেদনে রাজধানী এলাকায় দুটি পৃথক ড্রোন প্রতিহত করার কথা বলা হয়েছে। অন্যদিকে, আনাদোলু এজেন্সি জানিয়েছে, রিয়াদ ও পূর্বাঞ্চলে ড্রোন প্রতিহত করেছে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

এর আগের দিন বুধবার রিয়াদকে লক্ষ্য করে ছোড়া তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করে সৌদি বাহিনী। একই দিনে মক্কা ও সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দিকে আসা দুটি ড্রোনও ধ্বংস করা হয় বলে জানায় জোটটি।

এদিকে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিহত করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কা অঞ্চলের সাবুহাহ গ্রামে গিয়ে পড়ে।

তবে এসব হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তথ্যসূত্র: গলফ নিউজ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম