• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

রোহিঙ্গা সমস্যা সমাধানে মায়ানমারকেই সিদ্ধান্ত নিতে হবে: আইনমন্ত্রী

প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ ৩:৪৯
আপডেট: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ ৩:৪৯

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
রোহিঙ্গা সমস্যা ম্য়ানমারের অভ্যন্তরীণ বিষয় তাই এ সমস্যা সমাধানে মায়ানমারকেই সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

রবিবার (২৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে রোহিঙ্গা শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

এসময় তিনি বলেন, ‘রোহিঙ্গা সংকট মায়ানমারের অভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশে মানবিক মূল্যবোধের জায়গা থেকে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়েছে। বাংলাদেশ বারবার চেষ্টা করেছে আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা সমস্যা সমাধানের। মায়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে তাদের-ই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘দেশের ভূখণ্ড রক্ষা করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। বর্তমান সরকার দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে।’

এসময়, বর্তমান সরকার রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিকভাবে যে সিদ্ধান্ত নিতে চায়, এতে জনগণের সমর্থন রয়েছে বলেও জানান আইনমন্ত্রী।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম