• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

প্রবাস

লন্ডনে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় খতমে কোরআন

প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ ১১:০৫
আপডেট: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ ১১:০৫

 

জনতার আওয়াজ ডেস্ক

লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় খতমে কোরআন, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।

শুক্রবার (১৭ জানুয়ারি) জুমার নামাজ শেষে যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালেক বলেন, হাসিনা সরকার আমাদের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চেয়েছিল। তাকে চিকিৎসা না দিয়ে জেলে আটক রেখেছিল। আমাদের ধারণা, হাসপাতালে তাকে স্লো পয়জন দেওয়া হয়েছে।

তিনি বলেন, গত ৮ জানুয়ারি বেগম জিয়া লন্ডনে আসার পর তিনি পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন। ডাক্তররা তার ভালো চিকিৎসা দিচ্ছেন। আমরা তার জন্য দোয়া করছি।

তিনি আরও বলেন, প্রতিবার যখন আমাদের নেত্রী লন্ডনে আসতেন তখন আমরা সভা, সমাবেশ ও মতবিনিময় করতাম। এবার তার অসুস্থতার কারণে আমরা সেটা করতে পারছি না। সেজন্য আমরা তার রোগমুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া-মোনাজাত কর্মসূচি পালন করছি। আমরা দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই।

এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম