• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

লাইভে সাংবাদিকের বুম কেড়ে নেওয়া পুলিশ কর্মকর্তা বরখাস্ত

প্রকাশ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২ ৩:২৫
আপডেট: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২ ৩:২৫

 

নাগরিক টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক সাঈদ আরমানকে হেনস্তাকারী পুলিশ সদস্য কনস্টেবল মো. শাহিনুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া শাহিনুর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রতিরক্ষা বিভাগে কাজ করেন।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিসি মিডিয়া জানান, সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে নাগরিক টিভির সাংবাদিক বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ বিষয়ে লাইভ সম্প্রচার করার সময় প্রতিরক্ষা বিভাগের কনস্টেবল মো. শাহিনুর রহমান সাংবাদিকের বুম কেড়ে নিয়ে দায়িত্ব পালনে বিঘ্ন ঘটান। এ ধরণের অপেশাদার আচরণের জন্য কনস্টেবল শাহিনুর রহমানের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

তিনি আরও জানান, অভিযুক্ত কনস্টেবল মো. শাহিনুর রহমানকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম