• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

লালমনিরহাটে বিএনপির গণমিছিল

প্রকাশ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ৩:৪৭
আপডেট: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ৩:৪৭

 

বিএনপির নেতাকর্মীদের মুক্তির দাবিতে লালমনিরহাটে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। তবে গণমিছিলের পূর্বে কেন্দ্র ঘোষিত ১০ দফা নিয়ে বক্তব্য দেন বিএনপি নেতৃবৃন্দ।

আজ শনিবার দুপুরে বিএনপি লালমনিরহাট জেলা কার্যালয় বিডিআর রোড থেকে গণমিছিলটি শুরু হয়ে লালমনিরহাট জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড় গোল চত্বরে এসে শেষ হয়। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা প্রমুখ।

এ সময় লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি মো. আফজাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কেন্দ্র ঘোষিত গণমিছিলের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু গণমিছিলের নেতৃত্ব দেন। মিছিলটি কোনো ধরনের বাধা বিঘ্ন ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম