• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

প্রবাস

লেবানন বিএনপি নির্বাহী শাখা কমিটির আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

প্রকাশ: সোমবার, ৮ আগস্ট, ২০২২ ১০:৫০
আপডেট: সোমবার, ৮ আগস্ট, ২০২২ ১০:৫০

 

ওয়াসীম আকরাম, লেবানন থেকে
দেশে বিদুৎক্ষাতে দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম এবং ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ সভা করে লেবানন বিএনপি নির্বাহী শাখা কমিটি।
লেবানন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ওয়াসীম আকরামের সভাপতিত্বে ও দলের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় প্রতিবাদ সভায় শুভেচ্ছা বক্তব্যে ছিলেন সেক্রেটারী জেনারেল আমিনুল ইসলাম আইমান।
প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধান উপদেষ্টা মজিবর হক মজিব ও বিশেষ অতিথি ছিলেন, উপদেষ্টা সদস্য আমির হোসেন কলিম, জাকির হোসেন জাকির, সহ সভাপতি আবদুল কাদের,সহ সভাপতি ও যুবদলের সভাপতি সৈয়দ আলম।
সে সময় বক্তব্য রাখেন, সহ সাধারণ সম্পাদক আরমান হোসেন আমান, সহ সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন, দপ্তর সম্পাদক জিএম সুমন, শ্রম বিষয়ক সম্পাদক জাহিদ সরকারসহ কোষাধ্যক্ষ সম্পাদক নুরুজ্জামান নুর।
সভায় বক্তারা আব্দুর রহিম ও নুরের আলমকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ জানিয়ে বলেন,
অনির্বাচিত মধ্যরাতের ভোট ডাকাতের সরকার উন্নয়ন উন্নয়ন বলে দেশ সিংগাপুরের পথে এগুচ্ছে বললেও বাস্তবতায় শ্রীলঙ্কার ন্যায় আকার ধারণ লক্ষ্য করা যাচ্ছে। দেশ বর্তমানে অন্ধকারে নিমজ্জিত । এই অন্ধকারের প্রতিবাদ করায় এই সরকারের পোশাকধারী সন্ত্রাসী পুলিশ আমাদের ভাই নূরে আলম ও আব্দুর রহিমের জীবন কেড়ে নিয়েছে।

জনগণের ভোটে নির্বাচিত নয় বিধায় জনগণের প্রতি ক্ষমতাসীন সরকারের কোন দায়বদ্ধতা নেই। জবাবদিহিতা না থাকায় রাষ্ট্রের প্রতিটি সেক্টরে দুর্নীতি-লুটপাটের মহোৎসব চলছে।
এই কারণে জ্বালানি ও বিদ্যুৎ সেক্টরে মহাবিপর্যয় নেমে এসেছে। টাকার বিপরীতে ডলারের দাম প্রতিনিয়ত বাড়ছে।সরকার লোডশেডিংয়ের মাধ্যমে অন্ধকারে রাখার পর এখন জনগণের পকেট কাটতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে। আব্দুর রহিম ও নুরের আলমকে হত্যায় জড়িতদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানিয়ে অবিলম্বে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানান তারা।
প্রবাসী অধিকার পরিষদ লেবানন শাখার সভাপতি রেদোয়ান রাকিব খানের নেতৃত্বে তাদের প্রতিনিধি দল প্রতিবাদ সভার যোগদান করে। গুমখুন, হত্যাকারী ও মিথ্যা মামলা দিয়ে জনগণকে হয়রানি করা এই সরকারকে হটিয়ে দেশে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে আনতে লেবানন বিএনপির সাথে একাত্বতা প্রকাশ করে তারা।
অবশেষে আব্দুর রহিম ও নুরে আলমের আত্মার মাগফেরাত কামনা এবং তাদের শোকাহত পরিবারের শান্তিতে বিশেষ দোয়া করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম