• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

লোডশেডিং পরিস্থিতি স্বাভাবিক হতে লাগবে আরও এক মাস : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রকাশ: সোমবার, ২২ মে, ২০২৩ ৩:৩০
আপডেট: সোমবার, ২২ মে, ২০২৩ ৩:৩০

 

দেশের লোডশেডিং পরিস্থিতি স্বাভাবিক হতে আরও অন্তত ১ মাস সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

ভোলায় সদ্যপ্রাপ্ত ইলিশা গ্যাসক্ষেত্র নিয়ে ব্রিফিংয়ে এসে সোমবার একথা বলেন প্রতিমন্ত্রী। নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দেশের ২৯তম এ গ্যাসক্ষেত্রের আনুষ্ঠানিক ঘোষণা দেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নেওয়া উদ্যোগের ধারাবাহিকতায় গত ৯ মার্চ ইলিশা-১ কূপের খনন কাজ শুরু হয়। বাপেক্সের তত্ত্বাবধানে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গ্যাজপ্রম খননের কাজ করে।

গত ১৪ এপ্রিল কূপের ৩ হাজার ৪৭৫ মিটার গভীরতায় খনন কাজ শেষে পৃথক নতুন একটি গ্যাসের স্তর আবিষ্কার হয়। পরে সার্বিক ভূতাত্ত্বিক ও ভূপদার্থিক কারিগরি বিশ্লেষণ ও ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) সম্পন্ন করে ইলিশা কূপকে গ্যাসক্ষেত্র হিসেবে ঘোষণা প্রদানের বিষয়ে বাপেক্স মতামত দেয়।

নসরুল হামিদ বলেন, ‘এটি আনন্দের সংবাদ এবং সৌভাগ্যের। ইলিশা কূপ থেকে ২৬-৩০ বছর পর্যন্ত গ্যাস পাওয়া যাবে। এই কূপসহ ভোলাতে সব মিলিয়ে প্রায় ৩ টিসিএফ গ্যাস মজুদের আশা করা হচ্ছে।’

ভোলার অন্য দুটি গ্যাসক্ষেত্র হলো বোরহানউদ্দিন উপজেলার শাহাবাজপুর গ্যাসক্ষেত্র, ৬ কূপ ও সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ভোলা নর্থ, ২ কূপ। সর্বশেষ ইলিশা-১ কূপ।

প্রতিমন্ত্রী নসরুল বলেন, দ্বীপ জেলা ভোলা থেকে বরিশাল হয়ে একটি পাইপলাইন খুলনা যাবে। এই লাইনের প্রি-ফিজিবিলিটি শেষ হয়েছে। এখন ফিজিবিলিটি স্টাডির কাজ চলছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম