• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

শান্তি সমাবেশে আওয়ামী লীগের দুই পক্ষের মারামারি

প্রকাশ: বুধবার, ১২ জুলাই, ২০২৩ ৪:০৯
আপডেট: বুধবার, ১২ জুলাই, ২০২৩ ৪:০৯

 

নিউজ ডেস্ক
রাজধানী বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে শান্তি সমাবেশের শুরুতে আওয়ামী লীগের দুই পক্ষের মারামারি ও নেতাকর্মীদেরকে চেয়ার ছোড়াছুড়ি করতে দেখা গেছে।

মঞ্চের সামনে অবস্থান নেয়াকে কেন্দ্র করে বুধবার (১২ জুলাই) দুপুর পৌনে দুইটার দিকে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সমর্থকদের সঙ্গে ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সমর্থকদের মধ্যে মারামারি শুরু হয়।

এসময় মঞ্চে থেকে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি বলেন, এই তোমরা বসে পড়, কোনো বিশৃঙ্খলা করা যাবে না।

মহানগর আওয়ামী লীগের এক নেতা গণমাধ্যমকে বলেন, পৌনে ২টার দিকে মহানগর দক্ষিণের মন্নাফি ভাইয়ের সমর্থকরা মঞ্চের সামনে চেয়ারে বসে যান, এ সময় রূপগঞ্জ থেকে গোলাম দস্তগীর গাজীর পক্ষে একটি মিছিল মঞ্চের সামনে চলে আসে, তখন সেখানে বসাকে কেন্দ্র করে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম