• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

শাহজালালের (র.) এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান

প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ ৯:৩৫
আপডেট: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ ৯:৩৫

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সিলেটে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টা ৫২ মিনিটের দিকে তার গাড়িরবহর মাজার এলাকায় পৌঁছায়।

এরপর তিনি দলীয় নেতৃবৃন্দকে নিয়ে মাজার জিয়ারত ও মোনাজাত করেন। তিনি সেখানে কিছু সময় অতিবাহিত করে হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন।

এর আগে সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান তার স্ত্রী জোবাইদা রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্থানীয় নেতৃবৃন্দ।

পরে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে রাত সাড়ে ৮টার দিকে তার গাড়িরবহর হযরত শাহজালাল (র.) এর মাজারের উদ্দেশ্যে রওনা হয়।

রাত সোয়া ৯টার দিকে তিনি মাজার জিয়ারত শেষ করে হযরত শাহপরাণ (র.) এর মাজার মসজিদে পবিত্র এশার নামাজ আদায় করেন।

এরপর তিনি হযরত শাহপরাণ (র.) এর মাজারের উদ্দেশ্যে রওনা হন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম