• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

শেরপুরে একযোগে ৩৩ শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫ ৩:৫৪
আপডেট: রবিবার, ২৯ জুন, ২০২৫ ৩:৫৪

 

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি
শেরপুরে একযোগে ৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রদল। ছাত্রদলের কমিটি পেয়ে খুশি ওই শিক্ষাপ্রতিষ্ঠানে নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৪ জুন) রাতে জেলা ছাত্রদলের সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবু ও সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জল জেলার ৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি অনুমোদন করেন। এর আগে, কখনো একসঙ্গে ছাত্রদলের এত কমিটি গঠন করা হয়নি।

৩৩টি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা হচ্ছেন যথাক্রমে—শেরপুর সদরের শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) সভাপতি জিনাত শাহারিয়ার সিয়াম ও সাধারণ সম্পাদক মো. তানভীর ইসলাম; নিজাম উদ্দিন আহমেদ কলেজের সভাপতি সজিব খান ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আকাশ; তাতালপুর মডেল টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সভাপতি মো. স্বাধীনূর ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক লাভলু হোসাইন; শেরপুর মডেল গার্লস ডিগ্রি কলেজের সভাপতি মিনা ও সাধারণ সম্পাদক জান্নাত আক্তার; শেরপুর সরকারি মহিলা কলেজের সভাপতি সুমি আক্তার ও সাধারণ সম্পাদক মোছা. বিথী আক্তার; শেরপুর ডা. সেকান্দর আলী কলেজের সভাপতি মো. স্বাধীন ও সাধারণ সম্পাদক সৌরভ আহমেদ; জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সভাপতি লাবিব হাসান লিখন ও সাধারণ সম্পাদক মো. মিনাল হোসাইন; কসবা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সভাপতি ঝলক আহমেদ ও সাধারণ সম্পাদক মো. মিলন মিয়া; ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার সভাপতি মো. বাজিদুল ইসলাম বাদল ও সাধারণ সম্পাদক মো. হোসাইন আহমেদ; শেরপুর কামারেরচর ডিগ্রি কলেজের সভাপতি মো. অলপ মিয়া ও সাধারণ সম্পাদক মো. মারুফ হাসান; শেরপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সভাপতি মো. জুয়েল রানা ও সাধারণ সম্পাদক মুহিবুল আলম ওসান; নকলা উপজেলার সরকারি হাজী জালমামুদ কলেজের সভাপতি শাহিনুর রহমান ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান হৃদয়; চৌধুরী ছবরুননেছা মহিলা ডিগ্রি কলেজের সভাপতি সুমনা আফরিন সুপ্তি ও সাধারণ সম্পাদক মারজিয়া আক্তার; ধুকুড়িয়া এজেড টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সভাপতি মো. রাকিবুল ও সাধারণ সম্পাদক মো. সিফাত মিয়া; সাইলামপুর ইসলাম নগর স্কুল অ্যান্ড কলেজের সভাপতি জাকারিয়া হোসাইন জয় ও সাধারণ সম্পাদক দুর্জয় হোসাইন শান্ত; বিবির চর রহমানিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সভাপতি রাশেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হৃদয় মিয়া; নকলা শাহারিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সভাপতি সোহানুর ইসলাম অন্তর ও সাধারণ সম্পাদক মো. শাকিল; চন্দ্রকোনা ডিগ্রি কলেজের সভাপতি মো. রাকিব নূর ও সাধারণ সম্পাদক সাজ্জাত আলম; ঝিনাইগাতী উপজেলার ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি মোনালিসা পারভীন ও সাধারণ সম্পাদক সুমাইয়া শিমু; ডা. সেরাজুল হক টেকনিক্যাল অ্যান্ড কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের সভাপতি মুহাইমিনুল ইসলাম মুস্তাকিম ও সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান রকিব; সরকারি আদর্শ মহাবিদ্যালয় কলেজের সভাপতি রিয়াদ হাসান ও সাধারণ সম্পাদক দিলারা জান্নাত; আলহাজ শফিউদ্দিন ডিগ্রি কলেজের সভাপতি ইয়াসিন আরাফাত ও সাধারণ সম্পাদক মো. সায়েদুর ইসলাম; নালিতাবাড়ী উপজেলার রাজনগর রাহমানিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সভাপতি আবু আইয়ুব ও সাধারণ সম্পাদক মো. দেলোয়ার।

এ ছাড়া হাজী নূরুল হক নুন্নী পোড়াগাঁও মৈত্রী কলেজের সভাপতি মোস্তাফিজুর রহমান (মোক্তার) ও সাধারণ সম্পাদক মো. মনির হোসেন; নালিতাবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মোমেন মিয়া ও সাধারণ সম্পাদক কাঞ্চন মিয়া; রূপনারায়ণ কুড়া আলিম মাদ্রাসার সভাপতি আবু হুজাইফা ও সাধারণ সম্পাদক আলভী জাওয়াদ; তারাগঞ্জ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সভাপতি মো. আসাদুল্লাহ ইসলাম (আসাদ) ও সাধারণ সম্পাদক শাহ জাহান বাদশা; হিরন্ময়ী হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মো. আবু আনছারী ও সাধারণ সম্পাদক মো. ইয়াসিন মিয়া; শহীদ মুক্তিযোদ্ধা কলেজের সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. বায়েজিদ; নালিতাবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সভাপতি মাহফুজুর রহমান ও সাধারণ সম্পাদক মো. ফয়সাল হাসনাত সিয়াম; নালিতাবাড়ী শহিদ আব্দুর রশিদ মহিলা কলেজের সভাপতি সুবর্ণা খাতুন ও সাধারণ সম্পাদক হাফসা বেগম রোমা; শ্রীবরদী উপজেলার শ্রীবরদী ইসলামিয়া কামিল মাদ্রাসার সভাপতি নাসির উদ্দিন মাহী ও সাধারণ সম্পাদক মো. রাকিব চৌধুরী এবং আয়শা-আইন উদ্দিন মহিলা কলেজের সভাপতি সানজিদা আক্তার বর্ষা ও সাধারণ সম্পাদক মোছা. রুনা আক্তার জোনাকি।

এ বিষয়ে শেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জল বলেন, শিক্ষা, ঐক্য, প্রগতির স্লোগানে চলা ছাত্রদল বাংলাদেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন। বর্তমানে যারা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত, তাদের মধ্যে অনেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের সঙ্গে যুক্ত ছিলেন। তাই ভবিষ্যৎ নেতা তৈরিতে এখনই তাদের প্রস্তুতি নিতে হবে।

তিনি বলেন, আমরা প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি দিয়েছি। এতে শেরপুর জেলা ছাত্রদলের কার্যক্রম গতিশীল হবে। অন্যদিকে নতুন নেতৃত্ব তৈরির পথ সৃষ্টি হবে।

জেলা ছাত্রদলের সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবু বলেন, দেশ স্বাধীন হওয়া থেকে শুরু করে ২০২৪-এ স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ আমাদের জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল প্রতিটি অর্জনের সঙ্গেই ছাত্ররাজনীতি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। নতুন নেতৃত্ব তৈরির জন্য মেধাবীদের রাজনীতিতে আসতেই হবে। তাই দেশের হাল ধরার জন্য প্রস্তুত হতেই নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া দলের গতিশীলতা বৃদ্ধি করতে এই ছাত্ররাই ভূমিকা রাখবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম