• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

সংবিধান সংশোধনে বিশেষ কমিটির ৯ম বৈঠক চলছে

প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ৭:১৬
আপডেট: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ৭:১৬

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির নবম বৈঠক চলছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক শুরু হয়।

কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দেশের শীর্ষস্থানীয় আইন বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন। সংবিধানের সামগ্রিক সংস্কার, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর শক্তিশালীকরণ এবং সর্বজনগ্রাহ্য খসড়া প্রণয়নের লক্ষ্যে আমন্ত্রিত বিশেষজ্ঞরা তাঁদের মতামত ও আইনি পরামর্শ তুলে ধরছেন।

বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর প্রণীত ‘জুলাই জাতীয় সনদ’ পূর্ণাঙ্গ বাস্তবায়নকে অগ্রাধিকার দিয়ে সংবিধান সংশোধনের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। অভ্যুত্থানের মূল চেতনা ধারণ করে সংবিধানে প্রয়োজনীয় পরিবর্তন আনা এবং শহীদ ও আহত ব্যক্তিদের আইনি সুরক্ষা ও সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করার বিষয়েও আলোচনা চলছে।

এ ছাড়া বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা, এর এখতিয়ার সুনির্দিষ্ট করা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর লক্ষ্যে গণভোটের মতো ব্যবস্থা পুনর্বহালের আইনি দিক নিয়ে বিশেষজ্ঞরা মতামত দিচ্ছেন।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম