• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

সংলাপে জোর ইইউ’র, পরিস্থিতি মূল্যায়নে পর্যবেক্ষক টিম আসছে

প্রকাশ: শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ৫:৩২
আপডেট: শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ৫:৩২

 

বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি প্রকৃত সংলাপ চায় ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচনী পরিবেশ মূল্যায়নের জন্য তারা একটি প্রতিনিধি মিশন পাঠাচ্ছে ঢাকায়। সাউথ এশিয়া পারস্পেকটিভে প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের ১২তম জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের পরামর্শ, উপযোগিতা এবং সম্ভাব্য মূল্যায়নের জন্য ঢাকায় একটি অনুসন্ধানী মিশন পাঠানোর পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন।

এক প্রশ্নের জবাবে সাউথ এশিয়া পারস্পেকটিভকে এসব তথ্য দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র পিটার স্টেনো।

তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি অত্যন্ত ঘনিষ্ঠভাবে অনুসরণ করছে ইইউ। এর সঙ্গে অংশীদার সবার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছে। এ বছরের শেষের দিকে বা আগামী বছরের শুরুতে জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নকে পর্যবেক্ষক পাঠাতে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। তাই নির্বাচনের উপযোগ্যতা, পরামর্শযোগ্যতা ও সম্ভাব্যতা যাচাই করতে জুলাইয়ে একটি অনুসন্ধানী মিশন পাঠাবে ইইউ। এই নির্বাচন যাতে অংশগ্রহণমূলক হয় তা নিশ্চিত করতে সব রকম প্রচেষ্টা উৎসাহিত করছে ইইউ।

নির্বাচনী প্রক্রিয়ায় আস্থা গড়ে তোলা উচিত সব পক্ষের। এ জন্য প্রয়োজন প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে জেনুইন সংলাপ এবং নাগরিক সমাজের জন্য পর্যাপ্ত সুযোগ দেয়া।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম