• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সচিবকে অবসরে পাঠানোর কারণ নিশ্চয়ই আছে : তথ্যমন্ত্রী

প্রকাশ: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২ ৬:০৫
আপডেট: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২ ৬:০৫

 

চাকরির মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনকে অবসরে পাঠানোর বিষয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, কারণ নিশ্চয়ই আছে।

আজ বুধবার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

অবসরের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তর্নিহিত কারণ আমি জানি না। কারণ ছাড়া তো এ ধরনের সিদ্ধান্ত হয় না। কারণ নিশ্চয়ই আছে।

সচিব আপনার সিদ্ধান্তের বাইরে কাজ করেছিলেন, এমন অভিযোগের কথা শোনা যাচ্ছে- এ বিষয়ে ড. হাছান মাহমুদ বলেন, এখন কারও ব্যাপারে আমার অভিযোগ-অনুযোগ নেই। আমি সবার সাথে কাজ করতে পারি।

সরকারের শেষ সময়ে একজন সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো। তিনজন পুলিশ কর্মকর্তাকে অবসর দেওয়া হলো। সরকারবিরোধী কোনো ষড়যন্ত্র হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে তিনজন পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা করেছেন, উনি বলেছেন তারা কাজ করতেন না। অনেকগুলো কারণ ব্যাখ্যা করেছেন। আমার মনে হয় না, সেটা নিয়ে আর ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম