• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্যে পরিণত করেন স্বরাষ্ট্রমন্ত্রী: শফিকুর রহমান

প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ১:০৯
আপডেট: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ১:০৯

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামির আমির ড. শফিকুর রহমান সংসদ অধিবেসনে বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে উদ্দেশ্য করে একটা কথা বলেছেন, তিনি বলেছেন যে, আমি নাকি সংসদে দাঁড়িয়ে একটি অসত্য কথা বলেছি। ওনাকে আল্লাহ দক্ষতা দিয়েছেন, তিনি সত্যকে মিথ্যা, আর মিথ্যাকে সত্য হিসেবে চমৎকার ভাবে পরিবেশন করতে পারেন। এজন্য আমি ওনাকে ধন্যবাদ দেওয়ার জন্যই আমি আজ সংসদে দাঁড়িয়েছি।

বিরোধলীয় নেতার এমন বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এটা গতকালকের বিষয়; গতকালই বিষয়টি শেষ হয়ে গেছে। এটা আর নতুন করে সংসদে তোলার কোনো প্রয়োজন নেই।

তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দলীয় নেতা দুটি অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন। সেটা হলো মিথ্যা, এটা অসত্য বললে আমি আপত্তি করতাম না। মিথ্যা শব্দটি অসংসদীয় হিসেবে এক্সপাঞ্চ করার জন্য অনুরোধ করব। দ্বিতীয় কথা হচ্ছে, ওনার গতকালকের কথা প্রেক্ষিতে আমি বলেছিলাম বিরোধী দলীয় নেতা সংসদে একটি অসত্য ব্যাখ্যা উপস্থাপন করেছেন।

সেটা ছিল-রুলস ৬২ অনুসারে আপনি তার পরে একজন বেসরকারি সদস্যের উত্থাপিত মুলতবি প্রস্তাব গ্রহণ করেছেন ওনারা গতকাল ওয়াক আউট করার অনেক পরে। তাহলে সেটা পার্লামেন্টে উত্থাপিত বা পঠিত হিইলো কিভাবে। সুতারং আমি বলেছি-সেই বক্তব্যটা অসত্য।

এরপর বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, বিভ্রান্তি এখানে-একই বিষয়ে একই প্রস্তাব একজন স্বতন্ত্র সদস্য এনেছিলেন। সেই প্রস্তাবটি ভিন্ন নামে গতকাল এসেছে। শুধু নাম বদল হয়েছে, প্রস্তাব ঠিক আছে। আমিতো আগেরটা জানতাম বলে বলেছি। আমিতো কোনো ভুল তথ্য দেইনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম