• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

সবচেয়ে বেশি বয়সে বুকার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ব্রিটিশ লেখক

প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৩:১৩
আপডেট: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৩:১৩

ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন সোমবার (৯ নভেম্বর) মর্যাদাপূর্ণ ‘বুকার প্রাইজ’ অর্জন করেছেন। লেখকের জন্য এটিই ছিল বুকার পুরস্কারের প্রথম মনোনয়ন এবং প্রথমবারেই বাজিমাত করলেন তিনি। Advertisement তার ডিস্টোপিয়ান বা সর্বনাশা ভবিষ্যৎ পটভূমির উপর রচিত উপন্যাস ‘দ্য এন্ড অব এভরিথিং’ (The End of Everything)-এর জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়। ৮১ বছর বয়সে এই পুরস্কার জয়ের মাধ্যমে তিনি এই সাহিত্য পুরস্কারের ইতিহাসে সবচেয়ে প্রবীণ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করলেন। লন্ডনের ওল্ড বিলিংসগেটে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে হ্যারিসনের হাতে ৫০ হাজার পাউন্ড (মার্কিন ডলারে প্রায় ৬৭,২৩২ ডলার) প্রাইজমানির চেক তুলে দেওয়া হয়। গত বছরের বিজয়ী ডেভিড সালে তার হাতে এই পুরস্কার তুলে দেন। Advertisement লেখকের ১৩তম এই উপন্যাসটির কাহিনী আবর্তিত হয়েছে ইংল্যান্ডের কেন্ট উপকূলকে কেন্দ্র করে। সেখানে এক রহস্যময় বিপর্যয় এবং ‘আই-ঘেত্তি’ নামক রূপ পরিবর্তনকারী প্রাণীর আগমনের পর এক বিচকম্পার (সৈকতে জিনিস কুড়ানিয়া) ও তার বয়স্কা ফুফু কীভাবে বেঁচে থাকার লড়াই চালিয়ে যান, তা নিয়েই এই উপন্যাসের মূল গল্প। আরও পড়ুন ‎ঢাকার মঞ্চে ভাটিবাংলার ঐতিহ্য ‎ঢাকার মঞ্চে ভাটিবাংলার ঐতিহ্য Advertisement মাত্র ১৯২ পৃষ্ঠার এই ছোট বইটি সংক্ষিপ্ত তালিকার (শর্টলিস্ট) ৬টি উপন্যাসের মধ্যে ছিল সবচেয়ে সংক্ষিপ্ত। ইতিহাসবিদ ও প্রবীণ উপস্থাপক মেরি বিয়ার্ডের নেতৃত্বে গঠিত বিচারক প্যানেল ১৬৩টি বই পর্যালোচনা করে সর্বসম্মতভাবে হ্যারিসনের এই উপন্যাসটিকে বিজয়ী হিসেবে বেছে নেন। উপন্যাসটির প্রশংসা করে বিচারক প্রধান মেরি বিয়ার্ড বলেন, এটি হলো ‘ভবিষ্যতের লেন্স দিয়ে দেখা বর্তমানের রাজনীতি।’ বইটিতে ডার্ক কমেডি, রাজনৈতিক ব্যঙ্গ এবং আশাবাদের দারুণ এক মিশ্রণ ঘটিয়েছেন লেখক। বুকার প্রাইজ ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ছয় দশক ধরে লেখালেখির সঙ্গে যুক্ত থাকা হ্যারিসনই প্রথম কোনো লেখক, যার লেখালেখির মূল পটভূমি হলো সায়েন্স ফিকশন বা বিজ্ঞানভিত্তিক কল্পকাহিনী। এর আগে ২০১৯ সালে ৭৯ বছর বয়সে যৌথভাবে এই পুরস্কার জিতে রেকর্ড গড়েছিলেন কানাডার প্রবীণ লেখক মার্গারেট অটউড। তার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন হ্যারিসন। এবারের সংক্ষিপ্ত তালিকায় মার্গারেট অটউড ছাড়াও বুকার জয়ী মারলন জেমস এবং ডগলাস স্টুয়ার্ট, এলিজাবেথ স্ট্রাউট, লুক কেনার্ড ও রেবেকা পেরির মতো নামী লেখকরাও ছিলেন। এদিকে, স্বাধীন প্রকাশনা সংস্থা ‘সারপেন্টস টেইল’-এর জন্য এটিই প্রথম বুকার পুরস্কার জয়ের রেকর্ড। উল্লেখ্য, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত বুকার পুরস্কার সাধারণত যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে প্রকাশিত ইংরেজি ভাষার অসামান্য কথাসাহিত্যকে স্বীকৃতি দিয়ে থাকে। এতে যেকোনো দেশের লেখকেরাই অংশ নেওয়ার যোগ্যতা রাখেন।
 

ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন সোমবার (৯ নভেম্বর) মর্যাদাপূর্ণ ‘বুকার প্রাইজ’ অর্জন করেছেন। লেখকের জন্য এটিই ছিল বুকার পুরস্কারের প্রথম মনোনয়ন এবং প্রথমবারেই বাজিমাত করলেন তিনি।

তার ডিস্টোপিয়ান বা সর্বনাশা ভবিষ্যৎ পটভূমির উপর রচিত উপন্যাস ‘দ্য এন্ড অব এভরিথিং’ (The End of Everything)-এর জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়। ৮১ বছর বয়সে এই পুরস্কার জয়ের মাধ্যমে তিনি এই সাহিত্য পুরস্কারের ইতিহাসে সবচেয়ে প্রবীণ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করলেন।

লন্ডনের ওল্ড বিলিংসগেটে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে হ্যারিসনের হাতে ৫০ হাজার পাউন্ড (মার্কিন ডলারে প্রায় ৬৭,২৩২ ডলার) প্রাইজমানির চেক তুলে দেওয়া হয়। গত বছরের বিজয়ী ডেভিড সালে তার হাতে এই পুরস্কার তুলে দেন।

লেখকের ১৩তম এই উপন্যাসটির কাহিনী আবর্তিত হয়েছে ইংল্যান্ডের কেন্ট উপকূলকে কেন্দ্র করে। সেখানে এক রহস্যময় বিপর্যয় এবং ‘আই-ঘেত্তি’ নামক রূপ পরিবর্তনকারী প্রাণীর আগমনের পর এক বিচকম্পার (সৈকতে জিনিস কুড়ানিয়া) ও তার বয়স্কা ফুফু কীভাবে বেঁচে থাকার লড়াই চালিয়ে যান, তা নিয়েই এই উপন্যাসের মূল গল্প।

মাত্র ১৯২ পৃষ্ঠার এই ছোট বইটি সংক্ষিপ্ত তালিকার (শর্টলিস্ট) ৬টি উপন্যাসের মধ্যে ছিল সবচেয়ে সংক্ষিপ্ত।

ইতিহাসবিদ ও প্রবীণ উপস্থাপক মেরি বিয়ার্ডের নেতৃত্বে গঠিত বিচারক প্যানেল ১৬৩টি বই পর্যালোচনা করে সর্বসম্মতভাবে হ্যারিসনের এই উপন্যাসটিকে বিজয়ী হিসেবে বেছে নেন।

উপন্যাসটির প্রশংসা করে বিচারক প্রধান মেরি বিয়ার্ড বলেন, এটি হলো ‘ভবিষ্যতের লেন্স দিয়ে দেখা বর্তমানের রাজনীতি।’ বইটিতে ডার্ক কমেডি, রাজনৈতিক ব্যঙ্গ এবং আশাবাদের দারুণ এক মিশ্রণ ঘটিয়েছেন লেখক।

বুকার প্রাইজ ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ছয় দশক ধরে লেখালেখির সঙ্গে যুক্ত থাকা হ্যারিসনই প্রথম কোনো লেখক, যার লেখালেখির মূল পটভূমি হলো সায়েন্স ফিকশন বা বিজ্ঞানভিত্তিক কল্পকাহিনী।

এর আগে ২০১৯ সালে ৭৯ বছর বয়সে যৌথভাবে এই পুরস্কার জিতে রেকর্ড গড়েছিলেন কানাডার প্রবীণ লেখক মার্গারেট অটউড। তার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন হ্যারিসন।

এবারের সংক্ষিপ্ত তালিকায় মার্গারেট অটউড ছাড়াও বুকার জয়ী মারলন জেমস এবং ডগলাস স্টুয়ার্ট, এলিজাবেথ স্ট্রাউট, লুক কেনার্ড ও রেবেকা পেরির মতো নামী লেখকরাও ছিলেন।

এদিকে, স্বাধীন প্রকাশনা সংস্থা ‘সারপেন্টস টেইল’-এর জন্য এটিই প্রথম বুকার পুরস্কার জয়ের রেকর্ড।

উল্লেখ্য, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত বুকার পুরস্কার সাধারণত যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে প্রকাশিত ইংরেজি ভাষার অসামান্য কথাসাহিত্যকে স্বীকৃতি দিয়ে থাকে। এতে যেকোনো দেশের লেখকেরাই অংশ নেওয়ার যোগ্যতা রাখেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম