• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

সবাই দেখতে পারবেন সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে

প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১:৫২
আপডেট: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১:৫২

 

তারকাদের বিয়ে নিয়ে ভক্তদের মাঝে আগ্রহের কোনো কমতি থাকে না। নিরাপত্তাজনিত কারণে তারা বিয়ে বাড়ির আশেপাশেও ঘেঁষতে পারেন না। সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবি দেখেই তৃপ্ত থাকতে হয় তাদের।

তবে জনপ্রিয় অনলাইন মাধ্যম ওটিটি প্ল্যাটফর্ম এসে পর্দায় বিয়ের আনুষ্ঠানিকতা দেখার সুযোগ করে দিয়েছে। এই যেমন, বলিউড তারকাদ্বয় সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির কথা ধরা যাক। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ৬ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়বেন। তাদের বিয়ের অনুষ্ঠান দেখা যাবে ঘরে বসে। অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রচারিত হবে তাদের বিয়ের পুরো অনুষ্ঠান। খবর টাইমস অব ইন্ডিয়ার।

মূলত, এই গুঞ্জন মাথাচাড়া দিয়ে উঠেছে অ্যামাজন প্রাইম ভিডিওর এক পোস্টে। ওটিটি প্ল্যাটফর্মটি তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সিদ্ধার্থ ও কিয়ারার একটি ছবি ও সূর্যগঢ় প্যালেসের ছবি পোস্ট করে এ ইঙ্গিত দিয়েছে।

সিদ্ধার্থ আর কিয়ারার বিয়েতে কড়া সুরক্ষাব্যবস্থা থাকবে। সূর্যগঢ় প্যালেসের আনাচকানাচে বসানো হচ্ছে সিসিটিভি। আর এই সুরক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে শাহরুখ খানের সাবেক নিরাপত্তারক্ষী ইয়াসিন যুগলকে। মুম্বাই থেকে আজই দেহরক্ষী ও নিরাপত্তাকর্মীরা রওনা দেবেন।

এই বিয়েতে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, করণ জোহর, মনীশ মালহোত্রা, ঈশা আম্বানি, শহীদ কাপুর, মীরা রাজপুতসহ আরও অনেক তারকার সমাগম হবে বলে জানা গেছে। নিমন্ত্রিত ব্যক্তিদের জন্য ৮৪টি বিলাসবহুল ঘর বুক করা হয়েছে। আর যাতায়াতের জন্য মার্সিডিজ বেঞ্জ, জাগুয়ার, বিএমডব্লউসহ ৭০টি নামীদামি ব্র্যান্ডের গাড়ি ভাড়া নিয়েছে তারা। সূর্যগঢ় প্যালেসের প্রতিদিনের ভাড়া প্রায় দুই কোটি। ৫ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিয়ের আসর বসছে। এরপর কিয়ারা আর সিদ্ধার্থ মুম্বাইয়ে এক বিবাহত্তোর সংবর্ধনা দেবেন।

কয়েক বছর ধরে মন দেওয়া-নেওয়া চলছে সিদ্ধার্থ-কিয়ারার। গোপনীয়তা রক্ষায় ছিলেন দুজনেই সতর্ক। কিন্তু সেটি হতে দেননি করণ জোহর। এক কফি আড্ডায় দুজনের ভিতরের খবর বের করে আনেন এই নির্মাতা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম