• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

সরকারের চেয়ে প্রবাসীরা বেশি সাহায্যের হাত বাড়িয়েছে: মিজান চৌধুরী

প্রকাশ: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২ ৬:১০
আপডেট: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২ ৬:১০

 

স্টাফ করেসপন্ডেন্ট

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, জাতীয়বাদী দল বিএনপির নেতাকর্মীরা হলেন দায়িত্বশীল। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যা দুর্গত মানুষের পাশে থেকে প্রতিদিন অসহায় বানভাসী মানুষের সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। বন্যা শুরু থেকে আমি প্রায় ৫০ হাজার পরিবারকে ত্রাণ সামগ্রী পৌছে দিয়েছি। এখনও তাদের পাশি আছি, পাশো থাকবো ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, প্রবাসী বাংলাদেশীরা দেশ, মাটি ও মানুষের টানে সরকারের চেয়ে প্রবাসে থাকা বাংলাদেশীরা এই স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে যে আর্থিক সহায়তার হাত বাড়িয়েছেন তা প্রশংসনীয়।

তিনি বলেন, বর্তমান ভোট ডাকাতির সরকারের এমপি মন্ত্রীরা লুটপাতে ব্যস্ত। সরকারীভাবে বন্যায় ক্ষতিগ্রস্থরা কোনো ধরনের সহযোগীতা পাচ্ছে না বাসভাসী মানুষরা। সুনামগঞ্জ ও সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যায় মানুষের গরু-বাচুর, আসভাবপত্র, সহ রাস্তাঘাট, ঘরবাড়ি, স্কুল কলেজের শিক্ষার্থীর বইখাতা পানিতে তলি গেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারী বরাদ্দ দেওয়ার দাবি জানান।

তিনি সোমবার (১৮ জুলাই) বিকেলে যুক্তরাষ্ট্রের সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকা ইনক্ এর সাবেক প্রেসিডেন্ট জুয়েল চৌধুরীর তত্ত্বাবধায়নে, যুক্তরাষ্ট্রের সদর থানা এসোসিয়েশন এর সভাপতি রানা ফেরদৌস চৌধূরী, সাধারণ সম্পাদক দূরুদ মিয়া রনেলের সহযোগীতায় ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়ন বন্যায় ক্ষতিগ্রস্থ আসহায় ৬০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় উত্তর খুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, ব্যবসায়ী আবু হুরায়রা সুরত, দোলারবাজার ইউনিয়ন এর চেয়ারম্যান নুরুল আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম