• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সরকারের পতন হলেই দেশে গুম-খুন বন্ধ হবে: গয়েশ্বর

প্রকাশ: সোমবার, ১০ অক্টোবর, ২০২২ ৯:২৬
আপডেট: সোমবার, ১০ অক্টোবর, ২০২২ ৯:২৬

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শেখ হাসিনা সরকারের পতন হলে দেশে গণতন্ত্র, আইনের শাসন ও ভোটাধিকার ফিরবে। দেশনেত্রী খালেদা জিয়া মুক্ত হবে, তারেক রহমান দেশে ফিরে মানুষের সেবা করতে পারবেন। শেখ হাসিনা সরকারের পতন হলেই গুম, খুনসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন বন্ধ হবে, পুলিশের বাড়াবাড়ি কমে যাবে।

সোমবার (১০ অক্টোবর) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জোন-৮ এর উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে এ কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়।

জ্বালানি তেল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোলায় নুর আলম, আব্দুর রহিম, নারায়ণগঞ্জে শাওন, মুন্সিগঞ্জে শহিদুল ইসলাম সাওন ও যশোরে আব্দুল আলিম হত্যাসহ সারাদেশে পুলিশি হামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। এ সমাবেশের মধ্যদিয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির ১৬ টি সমাবেশ শেষ হলো।

পুলিশের স্পেশাল ব্রাঞ্চ সারাদেশে বিএনপির নেতাদের তালিকা করার সার্কুলার দিয়েছে উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, পুলিশের যে অফিসার এ তালিকা করছেন, তাদের এ অধিকার কে দিয়েছে? সংবিধানের কোথায় লেখা আছে সভা-সমাবেশ করা যাবে না? শেখ হাসিনাকে বলবো, পুলিশকে জনগণের মুখোমুখি করবেন না। যে পুলিশ বিএনপির নেতাকর্মীদের সভা-সমাবেশে লাঠি আনতে বারণ করেছে, সেই পুলিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের লাঠি কীভাবে বন্ধ করবেন?

তিনি বলেন, এ সরকার ভোটাধিকার ‘হরণকারী সরকার’, মুদ্রা পাচারকারী সরকার, নারী পাচারকারী সরকার। এ আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে পারে না। আমরা যে দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার আন্দোলন করছি, এই আন্দোলন শুধু বিএনপির আন্দোলন নয়। এ আন্দোলন দেশের সব মানুষের। এ সরকারকে বিদায় নিতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে, নির্দলীয় নিরপেক্ষ সরকার ও নতুন নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন দিতে হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম