• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

সরকারের সীমাহীন লুটপাটের কারণে দেশ পরিচালনায় চরম ব্যর্থতার চিত্র এখন চারি দিকে দৃশ্যমানঃবকুল

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২ ১২:২০
আপডেট: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২ ১২:২০

 

ফকির শহিদুল ইসলাম, খুলনা প্রতিনিধি:
বিএনপি’র কেন্দ্রীয় নেতা রকিবুল ইসলাম বকুল বলেছেন, সরকারের সীমাহীন লুটপাটের কারণে দেশ পরিচালনায় চরম ব্যর্থতার চিত্র এখন চারি দিকে দৃশ্যমান। নিত্যপ্রয়োজনীয় পণ্য-দ্রব্যের অগ্নিমূল্য, বিদ্যুৎ-জ্বালানী সংকট, রেকর্ড বৈদেশিক ঋণের বোঝা ও চরম রিজার্ভ সংকট, আর্থিক প্রতিষ্ঠানগুলোর অন্তঃসার শূন্যতায় আজ প্রমাণ করে বাংলাদেশ আজ শ্রীলঙ্কার মতোই দেওলিয়াত্বের পথে। অন্যদিকে, সরকারি দলের নেতা-কর্মীরা লুটপাট করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। এ অবস্থায় প্রয়োজন ঐক্যবদ্ধ আন্দোলনের। দেশ ও দেশের জনগণের প্রয়োজনে খুলনা মহানগর যুবদলকেই সেই আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
তিনি গতকাল এবং আজ দু’দিনব্যাপী নগরীর দলীয় কার্যালয়ে খুলনা মহানগর যুবদলের অন্তর্গত পাঁচটি থানার ৩১টি ওয়ার্ড ও তিনটি ইউনিয়নের তৃণমূল নেতাদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

নগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগরের সঞ্চালনায় এ দুইদিন বেলা ১১টা থেকে গভীর রাত অবধি চলে মতবিনিময়। আন্দোলনের রূপরেখা নিয়ে আলোচনা করা ও নতুন নেতৃত্বের প্রত্যাশায় খুলনা মহানগর যুবদলের নেতা-কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খুলনায় বিএনপি’র রাজনীতিতে টানা দু’দিন মতবিনিময়ের কোন সাংগঠনিক সভা এটাই প্রথম।

মতবিনিময়কালে বিএনপি’র কেন্দ্রীয় নেতা রকিবুল ইসলাম বকুল তৃণমূল নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেছেন, মহানগর যুবদল ঐক্যবদ্ধভাবে সুসংগঠিত আন্দোলনের মাধ্যমে খুলনা থেকে ফ্যাসিসাপ সরকার পতন আন্দোলনের সূচনা করবে ইনশাআল­াহ্। সেভাবেই নিজেদের প্রস্তুত করতে হবে। এটা শহিদ জিয়ার আর্দশের লড়াই, এটা সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদার নিঃশর্ত মুক্তি, গণতন্ত্র পুনঃরুদ্ধারের লড়াই, এটা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লড়াই। দেশ ও জনগণের স্বার্থে ভোট ও ভাতের অধিকার আদায়ে এই লড়াইয়ে জিততেই হবে।
খুলনা মহানগর যুবদলকে সুসংগঠিত করতে পরীক্ষিত-ত্যাগী ও যোগ্য নেতা-কর্মীদের সমন্বয়ে আগামী ১৫ দিনের মধ্যে খুলনা মহানগরীর সকল থানা, ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন করা হবে। খুলনা মহানগর যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে যুবদল পরিচালিত হবে। কোনো গ্রুপিং মেনে নেয়া হবে না। তারেক রহমান ব্যতীত দলে কোনো ভাই নেই। আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত, ত্যাগী ও যোগ্য নেতা-কর্মীদের সমন্বয়ে থানা ও মহানগর যুবদল পরিচালিত হচ্ছে, হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম