• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আইন-আদালত

সাবেক সিইসিকে হেনস্তার ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে

প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫ ৩:১৯
আপডেট: বুধবার, ২৫ জুন, ২০২৫ ৩:১৯

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে হেনস্তার ঘটনায় গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দলের নেতা মো. হানিফকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তিনি উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব।

মঙ্গলবার (২৪ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এই আদেশ দেন।

সেদিন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নজরুল ইসলাম হানিফকে জেলহাজতে আটক রাখার আবেদন করেন।

এর আগে, সোমবার (২৩ জুন) রাতে যৌথবাহিনীর একটি দল মো. হানিফকে আটক করে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করে। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার সূত্রে জানা গেছে, গত ২২ জুন রাজধানীর উত্তরায় সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে তার নিজ বাসা থেকে বের করে একদল লোক জুতার মালা পরায় এবং পুলিশে সোপর্দ করে।

এর আগে, তাকে জুতা দিয়ে আঘাত করা হয় এবং তার দিকে ডিম ছোড়া হয়। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় মঙ্গলবার (২৪ জুন) উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) সজীব হাসান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম