• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন রূপে হাজির হিরো আলম

প্রকাশ: বুধবার, ১৪ জুন, ২০২৩ ১২:২৪
আপডেট: বুধবার, ১৪ জুন, ২০২৩ ১২:২৪

 

ডেস্ক নিউজ
ঢাকা ১৭ আসনে নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন রূপে হাজির হতে দেখা গেল আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে।

সম্প্রতি ‘শ্যাম বাজার’ নামে একটি সিনেমায় চুক্তিবন্ধ হয়েছেন আলম। সোমবার সেই সিনেমার শুটিং শুরু হয়েছে। সেটির বেশ কিছু মুহুর্তের স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন তিনি। যেখানে তাকে নতুন রূপে দেখা গেছে।

হিরো আলম জানান, আধিপত্য লড়াইয়ের গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘শ্যাম বাজার’। সিনেমার কাহিনি বিন্যাস ও সংলাপ লিখেছেন বাবুল রেজা।

সিনেমার পরিচলাক আকাশ আচার্য্য বলেন, হিরো আলম একজন মেধাবী আর্টিস্ট। কাজ করতে গিয়ে দেখলাম কাজের বাইরে আর অন্য কিছু চাহিদা নেই তার। আর আমার মনে হয়, অভিনয়ের জন্য সুন্দর চেহারার প্রয়োজন হয় না। শুধু ভালো অভিনয় জানা দরকার, যা আলম পারে। আশা করছি দর্শক এই সিনেমার মাধ্যমে নতুন আলমকে বড় পর্দায় দেখবেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম