• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৪৫
আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৪৫

 

সিংড়া (নাটোর) প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

নাটোরের সিংড়ায় ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় উপজেলা কোর্টমাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-৩ (সিংড়া) আসনের বিএনপি প্রার্থী ও জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল।

আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ইউসুফ আলী, সাবেক সহ-সভাপতি ডাক্তার নজরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট শামীম হোসেন, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক।

তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আতাউল গনি ওসমানী পলাশ, সদস্য সচিব এম এ মালেক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টু, সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান লেমন প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম