• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

সিদ্ধিরগঞ্জে হত্যা মামলায় নারী সহ তিন জনের যাবজ্জীবন

প্রকাশ: বুধবার, ২৪ মে, ২০২৩ ৪:৪৬
আপডেট: বুধবার, ২৪ মে, ২০২৩ ৪:৪৬

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
বুধবার (২৪ মে) দুপুরে অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন, কাশেম আলীর ছেলে জাহাঙ্গীর, তার স্ত্রী ফাতেমা ও আক্কাস মিস্ত্রীর ছেলে মো. জয়নাল আবেদীন ওরফে জুনু। তারা সবাই সিদ্ধিরগঞ্জের জালকুড়ি খিলপাড়া এলাকার বাসিন্দা।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ৮ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেছেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহিম বলেন, ২০১১ সালের ১৬ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার স্থানীয় একটি মসজিদে নামাজ আদায় করে ফেরার পথে সানোয়ার হোসেনের মুখ বেঁধে আসামিরা তুলে নিয়ে যায়। পরে একটি ঘরে আটকে রেখে আসামিরা সানোয়ারকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
তিনি বলেন, এ ঘটনায় সানোয়ারের বাবা মো. নূরুল ইসলাম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। আদালত বিচার কার্যক্রম শেষে রায় ঘোষণা করেছেন। আমরা আদালতের রায়ে সন্তুষ্ট।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম