• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

সিলেটের নতুন বিভাগীয় কমিশনার মশিউর রহমান

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ৩:০৪
আপডেট: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ৩:০৪

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক মো. মশিউর রহমান।

বুধবার (২২ এপ্রিল) সিলেটের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে তাকে নিয়োগ দিয়েছে সরকার।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট ছাড়াও খুলনা ও বরিশাল বিভাগেও নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল্লাহ হারুনকে খুলনা এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খলিল আহমেদকে বরিশালের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে গত রবিবার সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীকে বদলি (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছিল।

প্রজ্ঞাপনে বলা হয়, খান মো. রেজা-উন-নবীকে গ্রেড-১ প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম