• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

সিলেট জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

প্রকাশ: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২ ২:২০
আপডেট: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২ ২:২০

 

সিলেট জেলা পরিষদ নির্বাচনে ১৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত জেলার (প্রত্যেক উপজেলায় একটি করে) ১৩টি ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোটকেন্দ্রে নির্বাচনে ইলেকশন কমিশন প্রয়োজনীয় সকল ব্যবস্থাসহ যথাযথ নিরাপত্তাব্যবস্থা দেখা গেছে। তবে ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি কম লক্ষ করা গেছে।সিলেটে চেয়ারম্যান পদে ভোট না হওয়ায় অনেকটাই আমেজহীন হয়ে দাঁড়িয়েছে এ নির্বাচন। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

এবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হচ্ছে প্রতিটি উপজেলা সদরের ভোটকেন্দ্রে। বাড়তি নজরদারির জন্য স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা।

সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্র সিলেটভিউ-কে জানিয়েছে- প্রতিটি ভোটকেন্দ্রে ৩ দিন করে নিয়োজিত আছেন সাত জনের ফোর্স। ভোটের আগে ও পরে থাকছেন নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট। এছাড়াও কয়েক প্লাটুন বিজিবি, র‌্যাব-এর মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছেন।

জেলা পরিষদ নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা সিলেটভিউ-কে জানান- নির্বাচনের দিন (সোমবার) প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তায় অস্ত্রসহ পুলিশের তিন জন, অস্ত্রসহ আনসারের দুজন ও অঙ্গীভূত আনসারের দুজন সদস্য- এই মোট সাত জন দায়িত্ব পালন করছেন।এছাড়াও তারা ভোটের আগে একদিন ও পরে একদিন ভোটকেন্দ্র ও সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন।

ভোটকেন্দ্রের গুরুত্ব ও পরিস্থিতি অনুসারে জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের সঙ্গে পরামর্শক্রমে পুলিশ সুপার ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার ফোর্সের সংখ্যা বৃদ্ধি করতে পারবেন।

নির্বাচন অফিসার শুকুর মিঞা আরও জানান- ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশন (ইসি)। তাই সিলেটের প্রতিটি ভোটকক্ষ এবং কেন্দ্রের বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। ভোটগ্রহণ পর্যবেক্ষণের জন্য উচ্চপর্যায়ের মনিটরিং সেল গঠন করা হয়েছে। প্রতি কেন্দ্রে থাকবে টেকনিক্যাল টিম।

উল্লেখ্য, সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। তবে জেলা পরিষদের সংরক্ষিত ৫টি ওয়ার্ডে ১৭ জন নারী এবং ১৩টি সাধারণ ওয়ার্ডে ৪৭ প্রার্থী মিলে দু’টি পদে মোট ৬৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম