• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

সিলেট রেজিস্ট্রারি মাঠে বসে পড়লেন মেয়র আরিফ!

প্রকাশ: শুক্রবার, ১৯ মে, ২০২৩ ৭:৪৭
আপডেট: শুক্রবার, ১৯ মে, ২০২৩ ৭:৪৭

 

ডেস্ক নিউজ
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আগামীকাল শনিবার (২০ মে) রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করে নিজের অবস্থান স্পষ্ট করবেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। তবে বৃহস্পতিবার (১৯ মে) বিকালে সমাবেশ স্থলের প্রস্তুতি দেখতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন তিনি।

সিসিক মেয়রকে রেজিস্টারি মাঠে প্রবেশ করতে দেয়নি পুলিশ। এ সময় পুলিশের সাথে বাকবিতণ্ডা জড়ান মেয়র। রেজিস্ট্রারি মাঠে প্রবেশ করতে না পেরে গেটের সামনে বসে পড়েন তিনি।

এসময় মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সমাবেশের জন্য আমি তিন দিন আগে চিঠি দিয়েছে। টিভি-পত্রপত্রিকায় প্রচারণা চালিয়েছি, মাইকিং করেছি। এটা কোন রাজনৈতিক দলের সমাবেশ নয়। আমি আমার অবস্থান স্পষ্ট করার জন্য মহানগরবাসীকে ডেকেছি।

পুলিশ তাকে সরে যেতে বললে মেয়র বলেন, আমি এখানে থেকে সরছি না। প্রয়োজন হলে আমাকে আটক করেন। গ্রেফতার বা জেলের ভয় দেখিয়ে আমকে আটকানো যাবে না।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম