• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

সিলেট সীমান্তের ৭টি রুট থেকে ২০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ৬:০৮
আপডেট: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ৬:০৮

সিলেট সীমান্তের ৭টি রুট থেকে ২০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশের চোরাচালানবিরোধী অভিযানে ৪৮ বিজিবির অধীন সিলেট সীমান্তের ৭টি রুট থেকে ২০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) ৪৮ বিজিবি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় সোনালীচেলা, প্রতাপপুর, তামাবিল, সোনারহাট, সংগ্রাম, দমদমিয়া, বিছনাকান্দি বিওপি কর্তৃক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় মদ, গরু, টমেটো, কম্বল, ফল, চা-পাতা, চকলেট, কসমেটিকস, কিসমিস, এনার্জি ড্রিংকস এবং আতশবাজি জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ২০ লাখ ৪৬ হাজার ৮৮০ টাকা।

৪৮ বিজিবির অধিনায়কের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানি মালামাল জব্দ করা করা হয়। চোরাচালানী মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম