• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

প্রবাস

সুইডেনে উচ্চ পর্যায়ের বৈঠকে বিএনপির প্রতিনিধি দল

প্রকাশ: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪ ৩:২৬
আপডেট: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪ ৩:২৬

 

জনতার আওয়াজ ডেস্ক
সুইডিশ পার্লামেন্টারি ফরেইন অ্যাফেয়ার্স কমিটির ডেপুটি লটা জনসন ফরনার্ভ এবং মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন বিষয়ক বিশেষ দূত ইরিনা শুলগিন-নিওনির সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (১০ অক্টোবর) স্টকহোমে সুইডিশ পার্লামেন্ট ও পররাষ্ট্র দপ্তরে বৈঠক দুটি অনুষ্ঠিত হয়।

বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার আবু সায়েম। সঙ্গে ছিলেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজমুল আবেদীন মোহন, কার্যনির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদার) মোহাম্মদ খায়রুজ্জামান লিংকন। সুইডিশ পক্ষে আরও ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিভাগের কর্মকর্তা এলিন এমেরিকস, বৃন্দা গঙ্গোপাধ্যায় লুন্ডমার্ক প্রমুখ।

বৈঠকে বিএনপি নেতারা ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতি তুলে ধরে সুইডিশ প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। অন্যদিকে সুইডিশ প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশ দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম