• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

সোনারগাঁয়ে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা : ২ আসামি গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩ ৬:২৭
আপডেট: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩ ৬:২৭

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় পরকীয়ার জেরে স্ত্রী হত্যা মামলার মূল রহস্য উদঘাটনের পাশাপাশি জড়িত দুই আসামিকে গ্রেপ্তার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়ি উদ্ধার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার পুলিশ।
মঙ্গলবার (২৩ মে) বিকালে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এতে বলা হয়, গত ২২ মে রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে আরজু (৩৫) ও চালক রাকিব হোসেনকে (২৯) গ্রেপ্তার করা হয়। এর আগে এ মামলার আরেক আসামি গোলাকান্দাইলের নেওয়াজ আহমেদের ছেলে শরিফুল ইসলাম রাসেলকে (৩২) গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর রাজিবের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, মৌসুমীর সঙ্গে রাসেলের ১০ বছর আগে বিয়ে হয়। বিবাহের পর তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয়। এরপরও রাসেলের সঙ্গে অন্য মেয়েদের অবৈধ সম্পর্ক ছিল। মৌসুমী এর প্রতিবাদ করায় রাসেল গত ১৯ এপ্রিল রাতে কৌশলে গাউছিয়া মার্কেটে নিয়ে কেনাকাটা শেষে তার পূর্ব পরিচিত বন্ধু চালক রাজিব ও আরজুর সহযোগিতায় মৌসুমীকে একটি মাইক্রোবাসে তুলে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে এ ঘটনাটিকে ডাকাতির নাটক সাজানোর জন্য আসামি শরিফুলের পিঠে ধারালো অস্ত্রের আঘাত করে গুরুতর জখম করা হয়। পরে মৌসুমীর ভাই মো. শাহ জালাল বাদী হয়ে সোনারগাও থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম