• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

স্লোগানে-স্লোগানে উত্তাল নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়

প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ২:৪৯
আপডেট: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ২:৪৯

 

সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের কর্মসূচি নিয়ে সাংগঠনিক বিভাগীয় শহরে আজ সমাবেশ করবে বিএনপি। সেই ধারাবাহিকতায় ঢাকা বিভাগীয় সমাবেশ নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে করবে দলটি।

শনিবার বেলা ২টায় ঢাকার সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও তার আগে থেকেই আসতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। তাদের স্লোগানে-স্লোগানে উত্তাল হয়ে উঠেছে নয়া পল্টন এলাকা।

নয়া পল্টনের সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও দলের কেন্দ্রীয় নেতারা সমাবেশে বক্তব্য দেবেন।

সমাবেশে সভাপতিত্ব করবেন দক্ষিণ মহানগর বিএনপি আহ্বায়ক আব্দুস সালাম এবং সঞ্চালনায় থাকবেন সদস্য সচিব রফিকুল ইসলাম মজনু।

এদিকে বিএনপির সমাবেশ ঘিরে সতর্ক অবস্থায় রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নয়া পল্টন ছাড়াও রাজধানীর অনেক গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছে পুলিশ।

ঢাকার কর্মসূচি থেকে নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম