• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

হরমুজে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৫০
আপডেট: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৫০

হরমুজে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালিতে একটি জাহাজ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রটি কোথায় থেকে চালানো হয়েছে, সে বিষয়ে জানা যায়নি। খবর আল জাজিরার

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) প্রকাশিত এক সতর্কবার্তায় ইউকেএমটিও জানায়, ১২ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ১১টায় হামলার বিষয়টি তাদের জানানো হয়।

তবে জাহাজটির ক্রুদের অবস্থা, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং পরিবেশের ওপর কোনো প্রভাব পড়েছে কি না, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার তদন্ত চলার মধ্যে হরমুজ প্রণালিতে চলাচলকারী অন্যান্য জাহাজকে সতর্কতার সঙ্গে চলাচলএবং কোনো সন্দেহজনক তৎপরতা চোখে পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দিয়েছে ইউকেএমটিও।

আ/আ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম