• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

হরমুজে যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করল ইরান

প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৮:৩১
আপডেট: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৮:৩১

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে ইরান। ইরানের সেনাবাহিনীর বরাতে বুধবার (১৮ নভেম্বর) কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে ইরানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ। আরও পড়ুন ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালির পূর্ব দিকে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোনটি শনাক্ত করা হয়। এরপর সময়োচিত পদক্ষেপের মাধ্যমে ড্রোনটি ধ্বংস করা হয়। এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার অভিযোগ ওঠার পরই ইরানের কেশম দ্বীপে পালটা হামলা চালায় মার্কিন বাহিনী।
 

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে ইরান।

ইরানের সেনাবাহিনীর বরাতে বুধবার (১৮ নভেম্বর) কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে ইরানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ।

বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালির পূর্ব দিকে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোনটি শনাক্ত করা হয়। এরপর সময়োচিত পদক্ষেপের মাধ্যমে ড্রোনটি ধ্বংস করা হয়।

এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার অভিযোগ ওঠার পরই ইরানের কেশম দ্বীপে পালটা হামলা চালায় মার্কিন বাহিনী।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম