• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ১০:১২
আপডেট: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ১০:১২

 

নোয়াখালী প্রতিনিধি
ছবি প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়া উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দ করা হয়েছে। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল ) দিবাগত রাতে উপজেলার তমরদ্দি বাজার এলাকায় পরিচালিত এক যৌথ অভিযানে “বেলায়েত মটর পার্টস” নামক দোকানে তল্লাশি চালানো হয়। অভিযানে দোকান থেকে প্রায় ১ হাজার ৬০০ লিটার (৮ ব্যারেল) অবৈধ ডিজেল জব্দ করা হয়।

গ্রেপ্তার মফিজ উদ্দিন ফারুক উপজেলার তমরদ্দি ইউনিয়নের খিরদিয়া গ্রামের মৃত রফিকুল হায়দারের ছেলে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, জব্দকৃত ডিজেল ও গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম