• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

হাসিনার রেখে যাওয়া সিন্ডিকেট ভাঙতে হবে : লায়ন ফারুক

প্রকাশ: রবিবার, ২ মার্চ, ২০২৫ ৩:৪১
আপডেট: রবিবার, ২ মার্চ, ২০২৫ ৩:৪১

 

জনতার আওয়াজ ডেস্ক

দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার রেখে যাওয়া বাজার সিন্ডিকেট অবিলম্বে ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছেন ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান। তিনি বলেন, পতিত আওয়ামী ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম কমছে না।

শনিবার (১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত এক নাগরিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে লায়ন ফারুক এ কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে ১২ দলীয় জোটের এই শীর্ষ নেতা বলেন, গরিব-দুঃখী মানুষের দিকে তাকান। সিয়াম সাধনার এই রমজান মাসে শ্রমজীবী মানুষের দৈনিক আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে। যদি বাজার নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে গরিব-দুঃখীরা আপনাদের ক্ষমতার রশি ধরে টান দেবে। তাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিন।

এ সময় সরকারকে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান লায়ন ফারুক। তিনি বলেন, নির্বাচনে যত বিলম্ব হবে, দেশে সংকট তত বাড়বে।

সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এতে আরও বক্তব্য রাখেন বিএনপির সাবেক এমপি শামীম কায়সার লিংকন, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকন, বাংলাদেশ লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, পিআরপি’র চেয়ারম্যান তরিকুল ইসলাম ভূঁইয়া, সাবেক কৃষক দল নেতা মো. শরিফুল ইসলাম শাওন, ঢাকা মহানগর উত্তর লেবার পার্টির সভাপতি মাইদুল ইসলাম আসাদ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম