• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

‘হীরামাণ্ডি’-এর টিজারে নজর কাড়লেন ছয় নায়িকা

প্রকাশ: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:০২
আপডেট: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:০২

 

উজ্জ্বল চোখে ছুরির থেকেও তীক্ষ্ণ ধার। ঠোঁটের হাসিতে যতটা কোমলতা, ততটাই নিষ্ঠুর মনের ছাপ স্পষ্ট। এমনই মেজাজ পাওয়া গেল সঞ্জয় লীলা বানশালির ‘হীরামাণ্ডি’তে। চেনা ছন্দেই ওয়েবদুনিয়ায় সফর শুরু করতে চলেছেন পরিচালক।

কিছুদিন আগেই বানশালির মুন্সিয়ানার ছোঁয়ায় ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’ হয়ে উঠেছিলেন আলিয়া ভাট। বক্সঅফিসে সাফল্যও পেয়েছিল সিনেমাটি। এবারে পতিতাপল্লির কাহিনি নিয়ে ওয়েব সিরিজ তৈরি করছেন পরিচালক। আর তাতে রয়েছেন মণীশা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দরি, রিচা চাড্ডা, শারমিন সেগল ও সানজিদা শেখ। বড়পর্দা ও ছোটপর্দার এই ছয় অভিনেত্রীই এবার বানশালির তুরুপের তাস।

স্বাধীনতার আগে লাহোরের বারবনিতাদের জীবন কেমন ছিল? কারা রানির মতো জীবন অতিবাহিত করতেন? কারাই বাবা প্রতিমুহূর্তে সমাজের চোখে চোখ রেখে নিজের শর্তে চলতেন, সেই কাহিনিই বানশালির এই নতুন সিরিজে দেখা যাবে বলে খবর। শোনা গিয়েছে, ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’র শুটিংয়ের সেটকেই নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। আর সেখানেই ‘হীরামাণ্ডি’র শুটিং করা হচ্ছে।
https://www.instagram.com/reel/CoyznWBIWUu/?utm_source=ig_web_copy_link
সিরিজের দু’টি ফার্স্টলুক টিজার প্রকাশ করা হয়েছে। একটি নায়িকারা সোনালি পোশাকে রয়েছেন, আরেকটিতে কালো পোশাকে। এর আগে ‘হীরামাণ্ডি’ নিয়ে কথা বলতে গিয়ে সঞ্জয় লীলা বানশালি জানিয়েছিলেন, এটি তাঁর ড্রিম প্রজেক্ট। অনেক পরিকল্পনা, প্রস্তুতির পর কাজটি শুরু করছেন। এই সিরিজের মাধ্যমে বারবনিতার জীবনের চালচিত্র সারা বিশ্বের দর্শকদের সামনে তুলে ধরতে চান তিনি। তাই কোনও খামতি রাখতে চান না। নেটফ্লিক্সে দেখা যাবে ‘হীরামাণ্ডি’। কবে থেকে? তা এখনও পর্যন্ত জানা যায়নি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম