• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

১০ দফা দাবি শীঘ্রই এক দফায় পরিণত হবে: আবদুল্লাহ আল নোমান

প্রকাশ: বুধবার, ২৪ মে, ২০২৩ ৫:০২
আপডেট: বুধবার, ২৪ মে, ২০২৩ ৫:০২

 

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, ‘খালেদা জিয়াকে কারাগারে কেন রাখা হয়েছে? কারণ, তার নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে, সেটার কার্যকারিতা কমাতেই নেত্রীকে কারারুদ্ধ রাখা হয়েছে। আমরা এখনো কোনো হরতাল, সরকার পতনের আন্দোলন শুরু করি নি। ১০ দফা বাস্তবায়নে মিছিল করে যাচ্ছি, যা শ্রীঘ্রই মাত্র ১টি দফায় পরিণত হবে।’

বুধবার (২৪ মে) প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম কর্তৃক আয়োজিত ‘জাতীয় নির্বাচন কালীন নির্দলীয় সরকার ব্যবস্থা কেন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নোমান বলেন, আওয়ামী লীগ বলছে, সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় নিয়ে তারা আলোচনা করতে রাজি না। কিন্তু সেই সংবিধান কি অক্ষত রয়েছে? পরিবর্তিত সংবিধানের নির্বাচন বা আলোচনা কোনোটাই হবে না। যেখানে দিনের ভোট রাতে হয়, ব্যালটবিহীন নির্বাচন হয়, তাতে বিএনপি অংশ নেবে না। যতক্ষণ পর্যন্ত ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’ পরিস্থিতি তৈরি না হচ্ছে, ততোক্ষন অব্দি আমরা নির্বাচন করতে দেব না।

নোমান আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চায়, অথচ তারা তৃণমূল ও জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ১৮ সালের নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই, এবারেও পারবে না। এই স্বৈরশাসক উৎখাতে প্রয়োজন নির্দলীয় সরকার। আমরা চাই দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। এই নির্বাচন কমিশন বা সরকার নয়, নতুন একটি ব্যবস্থা তৈরি করে নির্বাচন করতে হবে।

ইয়থ ফোরামের উপ‌দেষ্ঠা এম. নাজমুল ইললাম-এর সভাপ‌তি‌ত্বে ও সংগঠ‌নের সভাপ‌তি মুহাম্মদ সাইদুর রহমা‌নের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব‌্য রা‌খেন বিএন‌পির ভাইস চেয়ারম‌্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবীব লিংকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু, এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল্লাহ আল বাকি, মুক্তিযোদ্ধা দলের সহ-সাংগঠনিক সম্পাদক লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, সাবেক ছাত্রনেতা শাহজাহান মিয়া সম্রাট, সাবেক ছাত্র নেত্রী রুনা গাজী প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম