• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

২৪১ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ, জাভা সাগরে উদ্ধার অভিযান

প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৯:০২
আপডেট: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৯:০২

২৪১ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ, জাভা সাগরে উদ্ধার অভিযান
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪১ যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী জাহাজ নিখোঁজ হয়েছে। যোগাযোগ বিছিন্ন হওয়ার পর জাহাজটি উদ্ধার করতে অভিযান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।

রোববার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোর ২টার দিকে ভার্গো ট্রান্সপোর্ট ৮ নামের জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। জাহাজটি পূর্ব জাভা প্রদেশের সুরাবায়া থেকে দক্ষিণ কালিমানতানের বানজারমাসিনের উদ্দেশে যাচ্ছিল।

দক্ষিণ কালিমানতানের সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের প্রধান ই পুতু সুদায়ানা জানান, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার প্রায় দুই ঘণ্টা পর কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। জাহাজটির অপারেটর জানিয়েছে, খারাপ আবহাওয়ার মধ্যে পড়ার পর জাহাজটির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

জাহাজটির অপারেটর প্রতিষ্ঠান পিটি ভার্গো ইয়োয়েল রিহি জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল ১০টা ১৩ মিনিটে সুরাবায়া থেকে জাহাজটি যাত্রা শুরু করে।

খবর পাওয়ার পর উদ্ধারকারী দলকে বানজারমাসিনের বাসিরিহ সার্চ অ্যান্ড রেসকিউ ঘাটে পাঠানো হয়েছে। পাশাপাশি একটি উদ্ধারকারী জাহাজকে জাহাজটির সম্ভাব্য সর্বশেষ অবস্থানের দিকে পাঠানো হয়েছে।

উদ্ধার অভিযান সমন্বয়কারী সুদায়ানা বলেন, বিপুলসংখ্যক যাত্রী ও ক্রু থাকায় জাহাজটির সন্ধানে সব ধরনের জনবল ও উদ্ধার সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। সামুদ্রিক কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি ওই এলাকার আবহাওয়াও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

আ/আ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম