• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

২৪৮ ঘণ্টা পর তুরস্কের ধ্বংসস্তূপ থেকে কিশোরি উদ্ধার

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:৫৪
আপডেট: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:৫৪

 

ভূমিকম্পের ২৪৮ ঘণ্টার পর ধ্বংসস্তূপ থেকে জীবিত অবস্থা এক কিশোরিকে উদ্ধার করা হয়েছে। তুরস্কের খারামানমাসার জেলার খায়াবসির আটাবে ভবন থেকে ওই কিশোরিকে উদ্ধার করা হয়। খবর ডেইলি সাবাহ।

ওই কিশোরির নাম আলিনা ওলমিস। বয়স ১৭ বছর। ২৪৮ ঘণ্টার পর তাকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পেরে বিস্ময় প্রকাশ করেছে উদ্ধারকর্মীরা। ১৭ বছর বয়সী ওই কিশোরিকে যে ভবন থেকে উদ্ধার করা হয়েছে সেখানে উদ্ধার তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। আরও কেউ বেঁচে আছে কিনা সেজন্য দ্রুতগিতে ধ্বংসস্তূপগুলো সরিয়ে ফেলা হচ্ছে।

ওই কিশোরিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকর্মীরা কিশোরির সঙ্গে কথা বলেছেন। কিশোরির অবস্থা বেশ ভালো বলে জানিয়েছেন তারা।

এদিকে ধ্বংসস্তূপ থেকে একের পর এক জীবিদদের উদ্ধার করতে পেরে আনন্দ প্রকাশ করেছে উদ্ধারকর্মীরা। এমন অবস্থায় তারা উদ্ধার অভিযানে গতি বাড়িয়েছে। গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৪২ হাজার ছাড়িয়ে গেছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম