• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

২৭ বছর পর ফের ভারতে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা

প্রকাশ: শুক্রবার, ৯ জুন, ২০২৩ ১১:৫১
আপডেট: শুক্রবার, ৯ জুন, ২০২৩ ১১:৫১

 

দীর্ঘ ২৭ বছর পর ভারতে আবারও আয়োজিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড ২০২৩’। সবশেষ ১৯৯৬ সালে ভারত এ প্রতিযোগিতার আয়োজক ছিল। বহুল প্রত্যাশিত ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার ৭১তম আসর বসবে এবার। চলতি বছরের নভেম্বরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। তবে প্রতিযোগিতার চূড়ান্ত তারিখ এখনো খোলাসা করা হয়নি।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের চেয়ারপারসন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুলিয়া মোর্লে বৃহস্পতিবার (৮ জুন) সংবাদ সম্মেলনে বলেন, ৭১তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালের আয়োজক হিসেবে ভারতের নাম ঘোষণা করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। এ প্রতিযোগিতাকে ঘিরে ভারতের অনন্য ও বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, বিশ্বমানের আকর্ষণীয় স্থানগুলো বাকি বিশ্বের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার জন্য তর সইছে না।

মাসব্যাপী এ আয়োজনে ১৩০টির বেশি দেশের প্রতিযোগী অংশ নেবেন। এ প্রসঙ্গে জুলিয়া মোর্লে বলেন, মিস ওয়ার্ল্ড ২০২৩ প্রতিযোগিতায় বিভিন্ন দেশের জাতীয় চ্যাম্পিয়ন (প্রতিযোগী) তাদের কৃতিত্ব প্রদর্শন করবেন। ভারতে সবচেয়ে আকর্ষণীয় মিস ওয়ার্ল্ডের ফাইনাল হতে যাচ্ছে।

বর্তমান মিস ওয়ার্ল্ড পোল্যান্ডের ক্যারোলিনা বিলাওস্কা। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। তিনি আসন্ন প্রতিযোগিতার কথা বিশ্বে প্রচার করছেন।

ক্যারোলিনা বলেছেন, তিনি এই সুন্দর দেশে (ভারত) প্রতিযোগিতার মুকুট হস্তান্তর করতে পারবেন ভেবে উচ্ছ্বসিত।

এখন পর্যন্ত ভারতের ছয়জন প্রতিযোগী মর্যাদাপূর্ণ এ মুকুট জয় করেছেন। তারা হলেন রীতা ফারিয়া (১৯৬৬), ঐশ্বরিয়া রাই (১৯৯৪), ডায়ানা হেডেন (১৯৯৭), যুক্তা মুখী (১৯৯৯), প্রিয়াঙ্কা চোপড়া (২০০০) ও মানুষি ছিল্লার (২০১৭)। সূত্র: এনডিটিভি

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম