• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

৩৩ বছর পর বিয়ের কাবিনে ফের সই আজিজুল হাকিম-জিনাত হাকিমের, কারণ কী

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৬:৪৬
আপডেট: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৬:৪৬

 

বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহীত
তিন যুগেরও বেশি সময় দাম্পত্য জীবন অতিবাহিত করছেন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম ও জিনাত হাকিম। ১৯৯৩ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। সম্প্রতি দাম্পত্য জীবনের ৩৩ বছর পূর্তি উপলক্ষে রাজধানীতে একটি ওয়েডিং কার্নিভ্যালে বর-কনের সাজে হাজির হন এই দম্পতি।

সেখানেই নিজেদের বিয়ে নিয়ে স্মৃতিচারণা করেন দুজন। এ সময় মজার ছলে জিনাত হাকিম জানান, তাদের বিয়ে বৈধ ছিল না। কারণ কী ছিল সেটিও স্পষ্ট করেন তিনি।

জিনাত বলেন, ‘আজিজুল হাকিম তখন নব্বই দশকের জনপ্রিয় তারকা। সেই সময় একটি চমৎকার ঘটনা ঘটেছিল। তারা যখন বরযাত্রায় এসেছিলেন কাবিনের দিন তখন তার (আজিজুল হাকিম) পিছে পিছে একদল সাংবাদিক এসেছিলেন কাউকে কিছু না বলে। আজিজুল হাকিমও জানতেন না, তিনি ভেবেছিলেন তারা (সাংবদিকেরা) আমার গেস্ট, আমি ভেবেছিলাম, তারা উনার গেস্ট। কাজী সাহেব যখন আমি কবুল বলার পর খাতা বাড়িয়ে সাইন করতে বললেন, তখন একজন ফটোগ্রাফার বললেন, ‘একটু থামুন। আমি ক্লিক করবো। তখন আমি তো নার্ভাস। কলম থামিয়ে ছবির জন্য পোজ দিচ্ছিলাম, সিগনেচারটার আর বোধ হয় করাই হয়নি।’

এরপর সেই ঘটনার বাকি অংশ বলেন আজিজুল হাকিম। ‘যেহেতু স্বাক্ষর নেই, ওই অবস্থায় আমাদের চলতে হয়েছে। পরে অবশ্য আমরা এফিডেভিড করে নিয়েছি। কিন্তু আমার মেয়ে (নাযাহ হাকিম) এবং মেয়ের জামাই শুভ (নাফিস ফুয়াদ) এটা একটু ভিন্নভাবে উপস্থাপন করে। কয়েক দিন আগে আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে বিয়ের রেজিস্ট্রেশনে আবার সাইনের আয়োজন করেছিল,’ বলেন তিনি। এ সময় হাকিম, জিনাতসহ মঞ্চের সবাই হেসে ওঠেন।

স্ত্রীর ভয়ে শাহরুখ বাড়িতে কী করেন, জানালেন নিজেইস্ত্রীর ভয়ে শাহরুখ বাড়িতে কী করেন, জানালেন নিজেই
চার দশকের বেশি সময় ধরে টিভি নাটকে অভিনয় করছেন আজিজুল হাকিম। এর আগে তিনি আরণ্যক নাট্যদলে কাজ করেছেন। আজিজুল হাকিম ১৯৮১ সালে বিটিভিতে তালিকাভুক্ত হন। ‘এখানে নোঙর’ নাটকে ছোট একটি চরিত্র দিয়ে টিভি নাটকে অভিনয় শুরু করেছিলেন তিনি। এরপর বিটিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘কোন কাননের ফুল’-এ অভিনয় করেন অলি চরিত্রে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম