• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

৪ ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা থেকে ট্রেন চলাচল

প্রকাশ: বুধবার, ২০ জুলাই, ২০২২ ২:৩১
আপডেট: বুধবার, ২০ জুলাই, ২০২২ ২:৩১

 

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা থেকে সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল চার ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। ফলে ঢাকা থেকে ট্রেনগুলো স্বাভাবিকভাবে চলতে শুরু করেছে।

এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাওয়া শিক্ষার্থীসহ অন্যান্য যাত্রীদের আন্দোলনে ঢাকা থেকে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

কমলাপুর রেলস্টেশনে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার আজ বুধবার (১৯ জুলাই) দুপুরে ট্রেন চলাচলের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেলা পৌনে ১টার দিকে কর্তৃপক্ষের অনুরোধে শিক্ষার্থীসহ অন্যান্য যাত্রীরা আন্দোলন বাতিল করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বিমানবন্দর রেল স্টেশনে খোঁজ নিয়ে জানা যায়, ট্রেনের টিকিট না পাওয়া ও টিকিট কালোবাজারির অভিযোগে আজ বুধবার সকাল ৮টা ৫৫ মিনিটে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটিকে আটকে রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাওয়া একদল শিক্ষার্থী। পরে তাদের সঙ্গে সাধারণ যাত্রীরাও অংশ নেন। ফলে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নারায়ণগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও কোনো ট্রেন ছেড়ে যেতে পারেনি।
তবে ঢাকা থেকে ট্রেন চলাচল না করতে পারলেও এসময় সারা দেশে থেকে আসা ট্রেন ঢাকার কমলাপুর রেলস্টেশনে প্রবেশ করতে পেরেছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম