• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

৫৩ বছর ধরে মুক্তির লড়াই চালিয়ে যাচ্ছি : ফুয়াদ

প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:৩৩
আপডেট: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:৩৩

 

জনতার আওয়াজ ডেস্ক
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, মুক্তিযুদ্ধে লড়াই করে বাংলাদেশ বানানোর পরও আমাদের লড়াই শেষ হয়নি। ৫৩ বছর ধরে আমি আমার মুক্তির লড়াই চালিয়ে যাচ্ছি। ৭১ সালে যে মুক্তিযুদ্ধ হয়েছে, সেখানে যুদ্ধ হয়েছে কিন্তু মুক্তি হয়নি।

তিনি বলেন, মুক্তি হয়নি বলে আমাদের দফায় দফায় ভিন্ন নামে, ভিন্ন ব্যানারে, ভিন্ন প্রজন্ম ব্যানারে লড়তে হচ্ছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইস্কাটনের বিস অডিটোরিয়ামে ‘গণ-অভ্যুত্থান উত্তর বাংলাদেশের পররাষ্ট্রনীতি : নতুন দিগন্তের সন্ধান’ জাতীয় নাগরিক কমিটির দিনব্যাপী জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, গত ৫৩ বছরে আমাদের কোনো সলিড ফরেন পলিসি ছিল না। রাষ্ট্র আকারে শক্তিশালী সত্তা হিসেবে গড়বার যে জায়গা সেখানে আমাদের কোনো ফরেন পলিসি ছিল না। জিয়াউর রহমানের সময়টা ছাড়া পুরো সময়টা হচ্ছে যে, উপ কমিটি ভিত্তিক যে রাজনৈতিক কমিটি হয়, সেই রকম একটা পলিসি ছিল। ফরেন পলিসি ক্রাইসিস আমাদের রাষ্ট্রের সংকট ও সমস্যা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম