• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

অনুশীলনে ফিরতে রাজি ১৮ বিদ্রোহী ফুটবলার

প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:২৪
আপডেট: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:২৪

 

স্পোর্টস ডেস্ক

অবশেষে বাংলাদেশ নারী ফুটবলের সংকট নিরসন হতে যাচ্ছে। সিনিয়রসহ মোট ১৮ নারী ফুটবলার কোচ পিটার বাটলারের অধীনে খেলতে অস্বীকৃতি জানিয়েছিলেন। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও বিদ্রোহী ফুটবলারদের অনুশীলনে ফেরাতে ব্যর্থ হয়েছিলেন। তবে অবশেষে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসছেন বিদ্রোহী ১৮ নারী ফুটবলার।

আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচ শেষে বিদ্রোহী ফুটবলাররা অনুশীলনে ফিরবেন বলে জানিয়েছেন নারী কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন। রবিবার (১৬ ফেব্রুয়ারি) বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে তিনি জানান, অনুশীলন বয়কট করে বিদ্রোহ করা সাবিনা খাতুনদের সঙ্গে আজ আলোচনা করেছেন তিনি। আলোচনায় সংকট সমাধানের পথ বেরিয়ে এসেছে। মেয়েরা নিজেদের অনড় অবস্থান থেকে সরে ক্যাম্পে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

গণমাধ্যমকে কিরণ বলেন, ‘সভাপতির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে মেয়েদের ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা অব্যাহত রেখেছি। নিয়মিত যোগাযোগ রেখেছি, তারই ধারাবাহিকতাও আজও তাদের সঙ্গে বসেছিলাম। এর প্রেক্ষিতে বলতে পারি মেয়েরা ট্রেনিংয়ে ফিরবে, তবে এখন ফিরবে না। আমাদের ক্যাম্প বন্ধ হয়ে যাবে ২৪ তারিখ। আপনারা জানেন আমরা সংযুক্ত আরব আমিরাত যাব একটা ফিফা উইন্ডোতে একটা ম্যাচ খেলতে। যেহেতু দল চলে যাবে ২৪ তারিখ চলে যাবে ক্যাম্প বন্ধ হয়ে যাবে। সিনিয়র মেয়েরাও একটা বিরতি চাচ্ছে। বিরতির পর ক্যাম্পে ফিরে অনুশীলন শুরু করবে।’

‘আমি আজ ১৮ জনের সঙ্গেই বসেছি। এটা ১৮ জনেরই মুখের কথা। এমনি আজ আমি ওদের বলেছি প্রেস মিট করব।’

বিদ্রোহী ফুটবলাররা ক্যাম্পে ফেরার পর তাদের সঙ্গে কোচকে নিয়ে আলোচনায় বসবে বাফুফে। সেখানে সংকট পুরোপুরি কেটে যাবে বলে বিশ্বাস কিরনের, ‘অনুশীলন শুরুর সময় সভাপতি, কোচ, মেয়েদের নিয়ে সভা করে যে ভুল বোঝাবুঝি আছে সেটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। একসঙ্গে অনুশীলন করবে সবাই, কেউ কারো সঙ্গে অসন্তোষ থাকলে ভালো কিছু হবে না। আজ আমাকে বলেছে যোগ দিয়ে চুক্তিতে সই করবে।’

এদিকে নিজেদের অবস্থান নিয়ে গণমাধ্যমে মুখ খুলতে রাজী হননি নারী ফুটবলাররা। মাশুরা পারভিনকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘এখন কোন মন্তব্য করতে পারব না।’

বিভিন্ন সূত্রে জানা যায়, এখনো অনুশীলনে ফেরা নিয়ে সংশয়ে আছেন কিছু ফুটবলার। ২০ তারিখের পর তারা সিদ্ধান্ত নিতে পারেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী ফুটবলার সংবাদমাধ্যমকে বলেন, ‘কিরণ ম্যাম আমাদের গার্ডিয়ান। তার সঙ্গে আলোচনা করেছি আমরা। আমরাও ফিরতে চাই, মানসিকভাবে আমরাও বিধ্বস্ত। তাকে সেই কথা বলেছি।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম