• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

অপুর কানের দুল পরতেন শাকিব খান!

প্রকাশ: বুধবার, ১৭ মে, ২০২৩ ৯:৫৭
আপডেট: বুধবার, ১৭ মে, ২০২৩ ৯:৫৭

 

বিনোদন ডেস্ক

‘আমার কানে অনেকগুলো ফুটো করা। ছোট ছোট কানের দুল পরি। অন্যদিকে শাকিবেরও কানে ফুটো আছে। কিন্তু শুটিংয়ে বেশির ভাগ সময়ই সে দুল পরতে ভুলে যেত। তখন আমার যে কত কানের দুল ও নিয়েছে। বলত কন্টিনিউইটি আছে, আর দেওয়া যাবে না।’

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে দেওয়া সাক্ষাৎকারে অপু বিশ্বাস এ কথা জানিয়েছেন।

সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানিয়েছেন, সম্পর্কে না থাকলেও ছেলের জন্য এখনো কোনো না কোনোভাবে শাকিবের সঙ্গে যোগাযোগ হয়। কিছুন আগে নায়কের জন্মদিনেও নাকি রান্না করে পাঠিয়েছিলেন। ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে রং মিলিয়ে শাকিবের জন্য পোশাকও কেনেন অপু। শাকিবের সঙ্গে কাটানো প্রথম ঈদের স্মৃতিতে ফিরে গেলেন অপু।

নায়িকাকে প্রশ্ন করা হয়, প্রথম ঈদে একে অপরকে কী উপহার দিয়েছিলেন তারা। প্রথমে প্রশ্নটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে লাজুক হাসি হেসে অপু বলেন, ‘সে সময় একটি কাজে দুবাই গিয়েছিল শাকিব। তখন সেখান থেকে আমার জন্য একটি গলার হার এনেছিল। তা সোনার না হীরার, সেটা বলা যাবে না।’

যদিও শাকিবের জীবনে অপু এখন অতীত। শবনম বুবলীর সঙ্গে পরে সম্পর্কে জড়িয়েছিলেন শাকিব। তাদেরও একটি ছেলে আছে। তবে বুবলীর সঙ্গে শাকিবের সম্পর্ক নিয়ে রয়েছে বিস্তর বিতর্ক।

শাকিব বর্তমানে ‘প্রিয়তমা’ সিনেমায় কাজ করছেন। হিমেল আশরাফ পরিচালিত এটি আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে তার বিপরীতে নায়িকা হিসেবে আছেন কলকাতার টিভি অভিনেত্রী ইধিকা পাল।

অন্যদিকে, মুক্তির অপেক্ষায় আছে অপু বিশ্বাস প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘লালশাড়ি’। সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমাটিতে অপুর বিপরীতে আছেন চিত্রনায়ক সাইমন সাদিক।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম