• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

‘অবসাদ’ শহরের অসুখ, গ্রামের মানুষের কাছে এটি অচেনা : নওয়াজউদ্দিন

প্রকাশ: রবিবার, ২১ মে, ২০২৩ ১০:০৩
আপডেট: রবিবার, ২১ মে, ২০২৩ ১০:০৩

 

অবসাদ যে এখন অন্যতম একটি সমস্যা, তা হয়তো অনেকেই একবাক্যে স্বীকার করে নেবেন। তবে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী এ বিষয়ে ভিন্ন মত পোষণ করেছেন। তার কথা, অবসাদের ধারণাটা একেবারে শহরকেন্দ্রিক। অর্থবানদের ঘরেই এই ব্যাধির জন্ম।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘মানসিক অবসাদ’র মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।নওয়াজউদ্দিনের দাবি, প্রাচুর্য থেকেই আসে অবসাদ। সরল জীবনে অবসাদের চিহ্নমাত্র থাকে না। যারা সুবিধাভোগী নন, তাদের কাছে এসব শব্দের কোনো অর্থ নেই।

তার মতে, অবসাদের ধারণা অনেক বেশি শহুরে। সেখানে ক্ষুদ্রতম আবেগকেও ফুলিয়ে-ফাঁপিয়ে দেখায় লোকজন। গ্রামের লোকজনের কাছে ‘অবসাদ’ শব্দটা এতটাই অচেনা যে, কেউ যদি তার বাবাকে বলে, ‘আমি অবসাদে ভুগছি’, বাবা তাকে চড়ই মেরে দেবেন।

তিনি বলেন, আমি যে জায়গা থেকে এসেছি, সেখানে এই সব অবসাদের কথা বাবাকে বললে টেনে এক চড় মেরে দিত। গ্রামে কেউ অবসাদে ভোগে না। ওখানে সবাই সুখী। আমি উদ্বেগ, অবসাদ, বাইপোলার-এসব শব্দ শিখেছি শহরে এসে।

নওয়াজউদ্দিনের মতে, সাধারণ মানুষ, যারা সুবিধাভোগী নন, তারা এ সব জানেন না। আপনি একজন শ্রমিক বা ফুটপাতবাসীকে অবসাদের বিষয়ে জিজ্ঞাসা করে দেখুন তো! অবসাদ কী, তারা জানেন না। টাকাপয়সা হাতে এলেই অবসাদের মতো সমস্যা গ্রাস করে।

মুক্তির অপেক্ষায় আছে নওয়াজউদ্দিনের রোমান্টিক কমেডি ‘জোগিরা সারা রা রা’। সিনেমাতে নওয়াজের বিপরীতে দেখা যাবে নেহা শর্মাকে। এটি ২৬ মে মুক্তি পাবে। এছাড়াও ‘ইমার্জেন্সি’ ও ‘আফওয়াহ’ নামে দুটি সিনেমাতেও দেখা যাবে নওয়াউদ্দিনকে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম