• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ ৪:০৭
আপডেট: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ ৪:০৭

 

ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রু’র সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে গুলশানস্থ হাইকমিশনে বৈঠকে বসেন বিএনপি প্রতিনিধি দল। বিএনপির একটি দায়িত্বশীল সূত্র মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেন। বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

সূত্র জানায়, আজ দুপুর ২টা ১০ মিনিটের দিকে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের কার্যালয়ে প্রবেশ করে বিএনপি প্রতিনিধি দল।

উল্লেখ্য, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গত কিছুদিন ধরেই কূটনৈতিক তৎপরতা চলছে। বিশেষ করে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস প্রতিদিনই কোনো না কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করছেন। বিএনপি নেতারাও একাধিকবার মার্কিন রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম