• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

অ্যাড. আব্দুল গফ্ফারের মৃত্যুতে ডাঃ আব্দুল গফুরের শোক

প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫ ৫:১৩
আপডেট: রবিবার, ২২ জুন, ২০২৫ ৫:১৩

 

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সাধারণ সম্পাদক, সিলেট জেলা আইনজীবী সমিতির প্রবীণ সদস্য, বিজ্ঞ সিনিয়র আইনজীবী ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আব্দুল গফ্ফারের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক ও গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক প্রবীণ রাজনীতিবিদ ডাঃ আব্দুল গফুর।

রবিবার (২২ জুন) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় ডাঃ আব্দুল গফুর বলেন, “অ্যাডভোকেট আব্দুল গফ্ফার ছিলেন একজন আদর্শনিষ্ঠ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল রাজনীতিবিদ। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে আজীবন নিরলসভাবে কাজ করে গেছেন। পাশাপাশি সিলেটের একজন প্রথিতযশা আইনজীবী ও সমাজসেবক হিসেবেও তিনি ছিলেন সর্বমহলে শ্রদ্ধার পাত্র।”

তিনি আরও বলেন, “তার মৃত্যুতে দল একজন প্রকৃত কর্মীবান্ধব, নিবেদিতপ্রাণ নেতাকে হারাল। আমরা গভীরভাবে শোকাহত।” তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, রোববার দুপুর দেড়টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন অ্যাডভোকেট মো. আব্দুল গফ্ফার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে সিলেট বিএনপি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম