• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

আওয়ামী লীগের ভোট চুরির পরিকল্পনা ধরা পড়েছে

প্রকাশ: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩ ১২:০৪
আপডেট: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩ ১২:০৪

 

ডেস্ক নিউজ
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী নেতারা জানেন, পদত্যাগ করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিলে জনগণ তাদের হোয়াইট ওয়াশ করে দেবে। সেই ভয়ে তারা আবারও সাজানো-পাতানো নির্বাচনের ষড়যন্ত্র করছে।

সোমবার সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাটের পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হালুয়াঘাট উপজেলা ও পৌর শাখার প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের ভোট চুরির পরিকল্পনা ধরা পড়েছে। এজন্য তাদের নেতারা চোখে শর্ষে ফুল দেখছে। তারা পাগলের প্রলাপ বকছে। বুকে সাহস থাকলে বিএনপি মহাসচিবের চ্যালেঞ্জ গ্রহণ করে পদত্যাগ করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেখুন কতটি আসন পান।

প্রিন্স বলেন, আওয়ামী লীগ বিশ্বাস ভঙ্গকারী প্রতারক দলে পরিণত হয়েছে। দেশে-বিদেশে কেউ তাদের বিশ্বাস করে না। বারবার প্রমাণিত হয়েছে আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হতে পারে না।

ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খানের সভাপতিত্বে ও হালুয়াঘাট পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলালের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলিমুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান সুজন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবদুস শহীদ সরকার প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম