• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

আগামীকাল চিত্রনায়িকা শাহনূরের শুভ জন্মদিন

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩ ১:৫২
আপডেট: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩ ১:৫২

 

মারুফ সরকার,স্টাফ রির্পোটার: আগামীকাল ১০ ফেব্রুয়ারি জনপ্রিয় চিত্রনায়িকা শাহনূরের জন্মদিন। অটিজমদের সাথে জন্মদিন পালন করবেন তিনি । দেশবাসী এবং প্রিয়জনদের কাছে তিনি দোয়া চেয়েছেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক।

জন্মদিন উপলক্ষে শাহনূর বলেন, বাবা-মায়ের কোলজুড়ে একটা শিশু জন্ম নেয়।পরিবারে বয়ে যায় আনন্দের বন্যা।শিশুটিকে ঘিরে মা বাবা বুনতে থাকে স্বপ্নের জাল।তারপর শিশুটি বড় হতে থাকে।বড় হওয়ার এক পর্যায়ে দৃশ্যমান হয় শিশুটি অন্য সবার মত নয়,শিশুটির অটিজম।মা বাবার স্বপ্নে আঘাত নেমে আসে।কিন্তু তাঁরা হার মানে না।অন্যরকম শিশুটিকে ঘিরে শুরু হয় মা বাবার যুদ্ধ।অটিস্টিক শিশুদের সবার জীবনের গল্প প্রায় একই রকম।ওরা অন্য সবার মত নয়।তার মানে তাঁরা সমাজের বোঝা নয়।করুণা কিংবা সহানুভূতি দিয়ে নয়, অটিজম আক্রান্তদের মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় ভূমিকায় রাখুন।অটিস্টিক কোন গালি নয়।অটিজম আক্রান্তদের জীবন যুদ্ধকে সম্মান জানান।ভিগোর পণ্য বিক্রয় থেকে আয়ের একটা অংশ ব্যয় করা হবে অটিজম শিশুদের কল্যাণে।আপনিও এগিয়ে আসুন,বাড়িয়ে দিন হাত। তাই আমি এবার এদের সাথে নিয়ে জন্মদিন পালন করবো ।

শাহনূর আরও বলেন, পথশিশু, বুদ্ধি প্রতিবন্ধী এবং বৃদ্ধাশ্রমের বাবা-মাদের জন্য কিছু কাজ করে যেতে চাই। এবং দেশের উন্নয়নমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখব। আমরা মানুষ কেউ আজীবন থাকব না। একদিন সবাইকে চলে যেতে হবে। মানুষের জন্য কিছু করার মধ্যেই আমি তৃপ্তি পাই। এজন্য দেশবাসী এবং প্রিয়জনদের কাছে তিনি দোয়া চেয়েছেন।

তিনি আরো বলেন, আমি যেন পথশিশু, বুদ্ধিপ্রতিবন্ধী বাচ্চা এবং বৃদ্ধাশ্রম এর আমাদের বাবা-মা তাদের জন্য কিছু কাজ করে যেতে পারি। এবং দেশের উন্নয়নমূলক কাজে, নিজেকে নিয়োজিত করতে পারি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম