• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আগামীকাল সারা দেশে বিএনপির হরতাল

প্রকাশ: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ৩:৩০
আপডেট: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ৩:৩০

 

নিউজ ডেস্ক
আগামীকাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। শনিবার (২৮ অক্টোবর) বিকেলে মহাসমাবেশ থেকে এ ডাক দেয় দলটি।

এর আগে সরকারের পদত্যাগের একদফা দাবিতে মহাসমাবেশ করছে বিএনপি।নির্ধারিত সময়ের সোয়া এক ঘণ্টা আগে আজ শনিবার দুপুর পৌনে ১টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এই মহাসমাবেশ শুরু হয়।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের যৌথ সঞ্চালনায় মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।

এদিকে সমাবেশের অনুমতি না পেলেও মতিঝিলের শাপলা চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে জামায়াতের নেতাকর্মীরা। তবে পুলিশের তৎপরতার কারণে শিপলা চত্তরে ঢুকতে পারছে না তারা। এ জন্য মিছিল নিয়ে নেতাকর্মীরা দুপুর ১২টা ৪১ মিনিটে আরামবাগে প্রবেশ করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতির নিয়ন্ত্রণ হারালে আরামবাগে যান তারা।

সরেজমিনে দেখা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন আরামবাগ নিয়ন্ত্রণের চেষ্টা করে ঠিক সে সময় ফকিরাপুল দিয়ে প্রায় ৫০ হাজার নেকাকর্মী মতিঝিলে ঢুকে পড়ে। পরে তারা আরামবাগে যায়।

অপরদিকে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে’ ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ করছে বাংলাদেশ আওয়ামী লীগ। জাতীয় মসজিদ বায়তুল ​মোকাররমের দক্ষিণ গেটে এ সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম